1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে হামলা ঘিরে উত্তেজনা: পাকিস্তানের কড়া হুঁশিয়ারি, আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব সহাবস্থানের বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে করা মিথ্যা ধর্ষণ মামলার সাক্ষী আপন দুই ছেল নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর

‘পদ্মা সেতু চালু হলেও শিমুলিয়া নৌবন্দর থাকবে, ফেরি চলবে’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২১১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতু চালু হলেও শিমুলিয়া নৌবন্দর থাকবে। এই ফেরিগুলোর চাহিদা থাকবে। এ কারণে ফেরি চলাচল অব্যাহত থাকবে। বিশেষ করে পণ্যবাহী ট্রাক চালকরা নৌরুটটি ব্যবহার করতে সাচ্ছন্দ্যবোধ করবে।

তিনি শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে মুন্সীগঞ্জ শিমুলিয়া ঘাট পরিদর্শনে এসে এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, এই বছর বহরে আরও ১২টি ফেরি যুক্ত হবে। এ কারণে ফেরি সুবিধা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

পদ্মা সেতু চালু হলে শিমুলিয়া ঘাটের নৌযান শ্রমিকরা বেকার হয়ে যাবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী পৃথিবীর দক্ষ লিডারদের মধ্যে একজন। শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। শেখ হাসিনা থাকতে দেশে কেউ বেকার হবে না। এইটা করোনাকালেও প্রমাণ হয়েছে বলে দাবি করেন প্রতিমন্ত্রী।

এসময় মন্ত্রীর সাথে ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বিআইডব্লিউটিএর পরিচালক বন্দর পরিবহন কাজী ওয়াকিল নেওয়াজ, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের মো. শাহজাহান, অতিরিক্ত পরিচালক (আইসিটি) রকিবুল ইসলাম তালুকদার, শিমুলিয়া নদী বন্দরের কর্মকর্তা শাহাদাৎ হোসেন, বিআইডব্লিউটিসির এজিএম শফিকুল ইসলাম, এজিএম মেরিন আহমেদ আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com