1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা খুলনার ফুলতলায় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার – ২ ইরানে হামলা ঘিরে উত্তেজনা: পাকিস্তানের কড়া হুঁশিয়ারি, আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব সহাবস্থানের বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে করা মিথ্যা ধর্ষণ মামলার সাক্ষী আপন দুই ছেল নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান

​শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি বেনজির, সম্পাদক আজম

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার (২০২২-২৩) মেয়াদে কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বেনজির আহমেদ (বাংলাভিশন) এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজম (আমার সংবাদ)।

আজ শুক্রবার (১০ জুন) রাজধানীর সেগুনবাগিচার এক রেস্টুরেন্ট দ্বি-বার্ষিক সাধারণ সভায় সদ্য কমিটির ঘোষণা করা।

শরীয়তপুর সাংবাদিক সমিতির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রোজিনা ইসলাম (প্রথম আলো), রেজাউল হক রেজা (আনন্দ আলো), মনির হোসেন, (দৈনিক নয়া দিগন্ত) শাহাদাৎ হোসেন শাহীন (দৈনিক গণমুক্তি), সৈয়দ আবদুল গাফফার তপন (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন)। যুগ্ম সাধারণ সম্পাদক ফারহানা যুথী (ডিবিসি), এফ রহমান রূপক (দৈনিক গণমুক্তি)।

সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ মামুন (সময় টেলিভিশন), সহ-সাংগঠনিক মাহবুব আলম (ডেইলি সান), জামাল উদ্দিন (বাংলাভিশন),দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান (আমার সংবাদ) ,সমাজ কল্যাণ সম্পাদক বিষয়ক, খলিলুর রহমান জুয়েল (এটিএন বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক বিষয়ক জাফর আহমেদ (ডেইলি বাংলাদেশ) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিষয়ক রাজিবুল ইসলাম (নাগরিক টেলিভিশন), আইন বিষয়ক সম্পাদক এমরুল হাসান বাপ্পী( দ্য ডেইলি স্টার) নারী বিষয়ক সম্পাদক জাকিয়া আহমেদ (দৈনিক বাংলা)।

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক চঞ্চল (দৈনিক যুগান্তর),আতাউর রহমান (দৈনিক সমকাল) আব্দুস সালাম (প্রথম আলো),মহসিন বেপারী (বাসস) হাবিবুর রহমান পলাশ (দৈনিক দেশরুপান্তর),মহিউদ্দিন তুষার (দৈনিক গণমুক্তি)

এছাড়া অর্থ বিষয়ক সম্পাদক ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দুইটি পদ শূন্য রাখা হয়েছে।

এর আগে সাংবাদিক সমিতির সাবেক সভাপতি (দৈনিক যুগান্তর সিনিয়র রিপোর্টার) মোজাম্মেল হক চঞ্চল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক (দৈনিক সমকাল প্রত্রিকার সিনিয়র রিপোর্টার) আতাউর রহমানের সঞ্চালনায় দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের এমডি বিএম ইউসুফ আলী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com