1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে হামলা ঘিরে উত্তেজনা: পাকিস্তানের কড়া হুঁশিয়ারি, আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব সহাবস্থানের বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে করা মিথ্যা ধর্ষণ মামলার সাক্ষী আপন দুই ছেল নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর

বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ সমাবেশ শেষে কর্মসূচি ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতে বিজেপি নেতাদের অবমাননাকর মন্তব্যের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোটও বিক্ষোভ মিছিল করেছে।

আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ করে ইসলামী আন্দোলন।

সমাবেশ শেষে যারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন, তাদের বিচার করা না হলে আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। গণমিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম নেতৃত্ব দেবেন বলে জানানো হয়েছে।

সমাবেশ শেষে ইসলামী আন্দোলন বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে তারা নাইটিঙ্গেল মোড়ের দিকে গেছে। সমাবেশে মহানবী (সা.)-কে অবমাননা করার ঘটনায় জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব জানানোর দাবি জানানো হয়েছে।

বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর পল্টন মোড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। নাইটিঙ্গেল মোড় এলাকায় ব্যারিকেড বসানো হয়েছে।

ভারতে বিজেপির সাবেক জাতীয় মুখপাত্র নূপুর শর্মা সম্প্রতি এক টেলিভিশন বিতর্কে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। পরে বিজেপির দিল্লি শাখার সাবেক গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালেও মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর টুইট করেন। সমালোচনার মুখে নিজের বক্তব্য প্রত্যাহার করেন নূপুর। আর নিজের করা টুইট মুছে ফেলেন জিন্দাল।

এ ঘটনার পর নূপুরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর জিন্দালকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি। অবমাননাকর মন্তব্য করার প্রায় দুই সপ্তাহ পর নূপুরের বিরুদ্ধে মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com