1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জামিন শেষ হওয়ামাত্রই গ্রেফতার করা হবে ইমরান খানকে!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তার জামিনের মেয়াদ শেষ হওয়ামাত্র গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। উল্লেখ্য, হাইকোর্টের আদেশবলে বেশ কয়েকটি মামলায় ইমরান ২৫ জুন পর্যন্ত জামিনে রয়েছেন। গত ২৫ মে ‘হাক্কানি আজাদি মার্চ’কে কেন্দ্র করে বিশৃঙ্খলার সময় এসব মামলা দায়ের করা হয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী আজ রোববার তার টুইটারে পেশোয়ার থেকে ইসলামাবাদ ফেরার ইমরান খানের ঘোষণাকেও স্বাগত জানান।

গত২৫ মে আজাদি মার্চ আকস্মিকভাবে সমাপ্তি করার পর ইমরান খান পেশোয়ারেই অবস্থান করছেন।

সানাউল্লাহ বলেন, আইন অনুযায়ী ইমরানকে নিরাপত্তা দেয়া হচ্ছে। সারা দেশে দাঙ্গা, রাষ্ট্রদ্রোহিতা, বিশৃঙ্খলা সৃষ্টি, সশস্ত্র হামলার অভিযোগে ইমরানের বিরুদ্ধে দুই ডজনের বেশি মামলা হয়েছে।

তিনি বলেন, যারা এখন ইমরানের নিরাপত্তার দায়িত্ব পালন করছে, তারাই জামিনের মেয়াদ শেষ হওয়ামাত্র তাকে ‘মহা উৎসাহে’ গ্রেফতার করবে।

মন্ত্রী বলেন, যে লোক দেশে প্রতিদিন বিশৃঙ্খলা সৃষ্টি করেন, নৈতিক ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তাচ্ছিল্য প্রদর্শন করেন, যিনি বিরোধীদের বিশ্বাসঘাতক ও ইয়াজিদ বলে আখ্যায়িত করেন, তিনি কিভাবে কোনো গণতান্ত্রিক সমাজে একটি রাজনৈতিক দলের প্রধান হতে পারেন।

গত সপ্তাহে পেশোয়ার আদালত ইমরান খঅনকে ৫০ হাজার টাকা নিরাপত্তা বন্ডে জামিন দেন। সূত্র : ডন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com