1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”**

জেনে নিন কবে-কখন, কার বিপক্ষে ব্রাজিলের পরবর্তী ম্যাচ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৪১৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফিফা বিশ্বকাপের ২২তম আসর বসবে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। অনুষ্ঠিতব্য বিশ্ব ফুটবলের এই মহাআসর বসতে এখনও বাকি ১৬৯ দিন। এরই মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণের অপেক্ষায় থাকা দলগুলো নিজেদের প্রস্তুতি সারার লক্ষ্যে নেমে পড়েছে মাঠে।

নিজেদের শক্তি যাচাই করতে অংশ নিচ্ছে প্রীতি ম্যাচসহ বিভিন্ন প্রতিযোগিতায়। যার ধারাবাহিকতায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে দুর্দান্ত জয় পায় ব্রাজিল। লাতিন আমেরিকার নান্দনিক ফুটবলের দেশ ব্রাজিল এবার মুখোমুখি হবে এশিয়ার পাওয়ার হাউজ জাপানের।

সোমবার জাপানের রাজধানী টোকিওর অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বনাম চারবারের এশিয়ান চ্যাম্পিয়ন জাপানের ম্যাচটি মাঠে গড়াবে বিকাল ৪টা ২০ মিনিটে।

নিজেদের সবশেষ ম্যাচে ব্রাজিল ও জাপান দুই দলই জয় পেয়েছে দুর্দান্তভাবে। ব্রাজিল এশিয়ার আরেক শক্তিশালী দল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয় পায় ১-৫ গোলে। ব্রাজিয়ান সুপারস্টার নেইমার এদিন দুটি গোল করেন। এছাড়াও রিচার্লিসন, ফিলিপে কুতিনহো এবং গ্যাব্রিয়েল জেসসু একটি করে গোল করেন।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের জয়ের দিন দুর্দান্ত জয় পায় জাপানও। সাপ্পোরোতে প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারায় এশিয়ার পাওয়ার হাউজ জাপান। জাপানের পক্ষে প্রথম গোলটি করেন স্ট্রাইকার টাকুমা আসানো। এরপর দাইচি কামাদা, কাওরু মিতুমা ও আও তানাকার গোলে প্যারাগুয়ের জালে এক হালি বল জড়ায় জাপান।

দুই দল এখন পর্যন্ত মোট ১২বার মুখোমুখি হয়েছে। যেখানে ল্যাতিন আমেরিকার দলটি ১০টি ম্যাচেই জয় পেয়েছে। বাকি দু’টি ম্যাচ ড্র। এবার দেখার পালা আসন্ন এই ম্যাচে কারা আধিপত্য বিস্তার করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com