1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

চাল ক্রয়ে এক রশিদে দুই মূল্য : জরিমানা আদায়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ জুন, ২০২২
  • ২৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজধানীর মিরপুর-১ এর শাহ সিটি মার্কেটে চালের মজুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে তাইয়্যেবা রাইস এজেন্সিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া আগে কম দামে কেনা চাল এখন বেশি দামে বিক্রি করায় এসময় মদিনা রাইস এজেন্সিকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের উপ-পরিচালক বিকাশ চন্দ্র ও সহকারি পরিচালক মো. হাসানুজ্জামানের নেতৃত্বে একটি টিম মিরপুর শাহ আলী মার্কেটের পেছনে চাল পট্টিতে দুপুর সোয়া ১২টার দিকে অভিযান শুরু করে। অভিযানে তাইয়্যেবা রাইস এজেন্সিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক বিকাশ চন্দ্র বলেন, আমরা আজ এসেছি চালের দাম কেন বেড়েছে সেটার খোঁজ নিতে। তাইয়্যেবা রাইস এজন্সিতে আমরা প্রথমে অভিযান শুরু করেছি। কিন্তু তাদের কাছে কী পরিমাণ চালের মজুদ রয়েছে তা জানাতে পারছে না।

জরিমানার বিষয়ে তিনি আর বলেন, তাইয়্যেবা রাইস এজেন্সি একই চাল দুই দামে কিনেছে। তাদের ভাউচারে দুটি দামই লেখা আছে। কিন্তু তারা মূল্য তালিকায় সর্বোচ্চ মূল্যটাই প্রদর্শন করেছেন। সর্বনিম্নটা লেখেননি। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছি।

তবে তাইয়্যেবা রাইস এজেন্সির কর্মচারী শফিকুল ইসলাম জানান, রাতে আমাদের এসেছে। তাই আমরা মূল্য তালিকা নতুন করে হালনাগাদ করার সুযোগই পাইনি। এমনকি আজ এখনও কোনো চাল পাইকারি বিক্রি করিনি। এজন্য ৫০ হাজার টাকা জরিমানা করাটা খুবই অন্যায্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com