1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

৪ থেকে ১০ জুন বুস্টার ডোজ সপ্তাহ : স্বাস্থ্য অধিদপ্তর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২০১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মহামারি করোনাভাইরাস প্রতিরোধে আগামী ৪ থেকে ১০ জুন দেশব্যাপী করোনা টিকার বুস্টার ডোজ উদযাপন সপ্তাহ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে ১৮ বছর ও তদূর্ধ্ব সবাইকে বুস্টার ডোজ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

আজ মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, এই ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব সবাই দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পার হলে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন।

এই সাত দিনের (৪ থেকে ১০ জুন) যেকোনো দিন নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে ভ্যাকসিনের তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণ করতে বলেছে অধিদপ্তর।

এতে আরও বলা হয়েছে, সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে ভ্যাকসিন প্রদান করা শুরু হবে। ভ্যাকসিন গ্রহণের জন্য অবশ্যই টিকা কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে।

বুস্টার ডোজের পাশাপাশি কোভিড ভ্যাকসিন দেওয়ার স্বাভাবিক কার্যক্রমও চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com