1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

৮৮২টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সারাদেশে ৮৮২টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (২৯ মে) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত সারাদেশে ৮৮২টি অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, ব্লাড ব্যাংক বন্ধ করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই ১৬৭টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় বন্ধ করা হয়েছে ১২টি প্রতিষ্ঠান।

ঢাকার বাইরে বন্ধ করা হয়েছে ৭১৫টি প্রতিষ্ঠান। এর মধ্যে চট্টগ্রামে ২২৯টি, রাজশাহীতে ৭৮টি, রংপুরে ১৪টি, ময়মনসিংহে ৯৬টি, বরিশারে ৫৯টি, সিলেটে ৩৫টি ও খুলনায় ২০৪টি প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক অধ্যাপক বেলাল হোসেন বলেন, আমরা ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম। এর মধ্যে গত দুই দিনে আমরা এখন পর্যন্ত (বিকেল) ৫৩৮টি ক্লিনিক ও হাসপাতাল সিলগালা করে দিয়েছি। অনিবন্ধিত ও অনিয়মের দায়ে দণ্ডিত প্রতিষ্ঠানগুলো আবার যেন গড়ে না ওঠে সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমাদের কাছে এখনো কয়েকটি জেলার তথ্য আসেনি, ফলে এই সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি বলেন, ঢাকার বাইরে সিভিল সার্জনদের নেতৃত্বে এবং রাজধানীতে অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে তিনটি টিম অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে কাজ করছে।

এছাড়া অভিযানে ঢাকা বিভাগের ১৩টি জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ৪ লাখ ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com