1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

২৬ মাস পর ফের চালু হচ্ছে ‘বন্ধন এক্সপ্রেস’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দু’বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর চলাচল শুরু করছে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন ‘বন্ধন এক্সপ্রেস’। বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী ট্রেনটি রোববার (২৯ মে) কলকাতা থেকে যাত্রা করে খুলনায় আসবে। করোনা মহামারির মধ্যে ২০২০ সালের ১৫ মার্চ থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনটির যাত্রা বন্ধ হয়ে যায়।

যশোরের বেনাপোল রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাইদুজ্জামান বলেন, রোববার সকালে কলকাতা থেকে যাত্রা করে বন্ধন এক্সপ্রেস বেনাপোল হয়ে দুপুরে খুলনা পৌঁছাবে। দুপুরে খুলনা থেকে যাত্রা করে সন্ধ্যায় আবার কলকাতা ফিরে যাবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী আন্তঃদেশীয় ট্রেন ‘বন্ধন এক্সপ্রেস’ ২০১৭ সালে চালু হয়। করোনা মহামারির মধ্যে ২০২০ সালের ১৫ মার্চ থেকে ট্রেনটির চলাচল বন্ধ হয়ে যায়। করোনা সংক্রমণ কমে যাওয়ায় দেশের ভেতরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলেও আন্তঃদেশীয় ট্রেনটি চলাচল বন্ধই ছিল। অবশেষে ২৬ মাস পর ট্রেনটি চালু হচ্ছে। রবি ও বৃহস্পতিবার এই দুদিন ট্রেনটি যাতায়াত করে।

বেনাপোল রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৬ নভেম্বর কলকাতা-খুলনার মধ্যে ৪৫৬ আসনের ‘বন্ধন এক্সপ্রেস’ নামের আন্তর্জাতিক ট্রেনটি চলাচল শুরু করে। শীতাতপ নিয়ন্ত্রিত এ ট্রেনে কেবিনে সিট ভাড়া দেড় হাজার ও চেয়ার কোচ ভাড়া এক হাজার টাকা। সঙ্গে যোগ হয় ৫০০ টাকার ভ্রমণ কর। বেনাপোলে যাত্রীর পাসপোর্ট, ভিসাসহ ইমিগ্রেশনের যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এরপর যাত্রীরা সরাসরি খুলনা ও কলকাতার মধ্যে যাতায়াত করতে পারেন। সপ্তাহের প্রতি রবি ও বৃহস্পতিবার সকালে ট্রেনটি কলকাতা থেকে ছেড়ে আবার দুপুরে খুলনা থেকে কলকাতার উদ্দেশে ফিরে যায়।

ট্রেনটির ৪৫৬ আসনের মধ্যে ৩১২টি এসি চেয়ার ও ১৪৪টি প্রথম শ্রেণির আসন রয়েছে। কলকাতা-খুলনার মধ্যে দূরত্ব ১৭২ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশে পড়েছে ৯৫ কিলোমিটার ও ভারতে পড়েছে ৭৭ কিলোমিটার।

বেনাপোল স্টেশন মাস্টার মো. সাইদুজ্জামান বলেন, রোববার থেকে ফের বন্ধন এক্সপ্রেস চালু হচ্ছে। ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় এসি চেয়ারে ৩৫ টাকা ও এসি কেবিনের সিটে ৫৭ টাকা ভাড়া বৃদ্ধি পেয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com