1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

ঘুম কমাচ্ছে জলবায়ুর পরিবর্তন : গবেষণা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৩৪৪ বার দেখা হয়েছে

গবেষণায় বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণ তাপমাত্রায় প্রতিরাতে মানুষের ঘুম ১০ মিনিট কমে যাবে।

গবেষণাটি বিজ্ঞানবিষয়ক সাময়িকী ওয়ান আর্থে প্রকাশিত হয়েছে। গবেষণাটি ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের অক্টোবরের মধ্যে ৬৮টি দেশে ৪৭ হাজার মানুষের রিস্টব্যান্ড এবং স্মার্ট ঘড়ি থেকে প্রাপ্ত ঘুমের সময়কালের ওপর ভিত্তি করে করা হয়েছে।

গবেষণার সহ-লেখক কেল্টন মাইনর হেলথডে নিউজকে বলেন, আমরা দেখেছি বিশ্বব্যাপী গড় তাপমাত্রার চেয়ে গরম রাতগুলোতে মানুষের ঘুম বাধাগ্রস্ত হয়। আমরা অনুমান করেছি যে রাতে গরম বেড়ে গেলে অল্প ঘুমের সম্ভাবনা বেড়ে যায়।

গবেষকরা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে রাতের তাপমাত্রা যদি ন্যূনতম বেড়ে যায় তবে সাত ঘণ্টার কম ঘুমের সম্ভাবনা ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে যায়।

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ার বিচার ও সমাজ বিভাগের প্রভাষক অ্যালেক্স অ্যাগোস্টিনি বলেন, ৩ দশমিক ৫ শতাংশ ঘুমের ক্ষতি প্রাথমিকভাবে একটি ছোট সংখ্যার মত দেখা যেতে পারে। তবে এটি ক্ষতিকর। যদিও এই প্রভাষক গবেষণার সঙ্গে জড়িত ছিলেন না।

গবেষণায় বলা হয়, উষ্ণ তাপমাত্রা ঘুমে প্রতিকূলতা তৈরি করে। কারণ ভালো ঘুমের জন্য ব্যক্তির শরীরের তাপমাত্রা কমাতে থাকে। তবে উষ্ণ তাপমাত্রায় এটি কঠিন হয়ে পড়বে।

ওয়াশিংটনভিত্তিক সংস্থা ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন জানায়, কম ঘুমের মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। এরমধ্যে রয়েছে হার্টের রোগ এবং অন্যান্য স্বাস্থ্যগত সমস্যা। একজন প্রাপ্ত বয়স্ককে কমপক্ষে ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমানো উচিত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com