1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের হুঁশিয়ারি: নৌ-অবরোধ বাড়ালে পাল্টা জবাব তামিলনাড়ুতে চমক দেখাতে পারে থালাপতি বিজয়—বুথ ফেরত জরিপে টিভিকের শক্ত অবস্থানের ইঙ্গিত হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প স্ট্রেইট’ নামকরণ, ইরানকে ঘিরে উত্তেজনা তীব্র—নতুন প্রস্তাব প্রত্যাখ্যান বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময় বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালুর দাবি জোরালো দাউদকান্দিতে আইনশৃঙ্খলা সভা: মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের ঘোষণা খুলনা প্রেসক্লাবের নতুন সভাপতি মোস্তফা সরোয়ার সাধারন সম্পাদক তরিকুল ইসলাম দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১০ আসামী গ্রেফতার মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংগঠন শক্তিশালী করতে পরিকল্পিত অগ্রযাত্রা—যাত্রাবাড়ীতে জামায়াতের বার্ষিক ওরিয়েন্টেশন

শোলাকিয়ায় এবারও ঈদ জামাত হচ্ছে না

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ মে, ২০২১
  • ১১১৯ বার দেখা হয়েছে

ববঙ্গনিউজবিডি ডেস্ক: উপমহাদেশের প্রাচীন দেশের সর্ববৃহৎ ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবারের ঈদুল ফিতরের ১৯৪তম জামাতও অনুষ্ঠিত হচ্ছে না। ভয়াবহ জঙ্গি হামলাও এ ঈদগাহ ময়দানের জামাত ঠেকাতে পারেনি, কিন্তু গত বছরের মতো এবারও করোনা আতঙ্কে জামাত বন্ধ ঘোষণা করল প্রশাসন।

প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারা দেশের মতো করোনার ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে চিহ্নিত কিশোরগঞ্জের এ ঐতিহাসিক ঈদগাহ ময়দানের জামাত বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

এর আগে ২৬ এপ্রিল সোমবার ধর্ম মন্ত্রণালয় এ সংক্রান্ত এক পরিপত্রও জারি করে। ওই পরিপত্রে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত এবার ঈদগাহে করা যাবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

মুসল্লিদের জীবন ঝুঁকি বিবেচনা করে এ বছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের নামাজের জামাত নিকটস্থ মসজিদে আদায় করার অনুরোধ জানানো হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয়ের এ নির্দেশনার বিষয়ে জানানো হয়। জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করার জন্যও অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বাস্থ্য বিবেচনায় স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক জারি করা নির্দেশনা ও বিশেষ সতর্কতামূলক বিষয়াদি অনুসরণপূর্বক নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত আদায়ের জন্য অনুরোধ করা হলো।

এ নিয়ে রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শোলাকিয়া ঈদগাহ মাঠ উদযাপন কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে শোলাকিয়ার ১৯৪ তম জামাত বন্ধ রাখার সর্ব সম্মত সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, কিশোরগঞ্জ শহরের উপকণ্ঠে নরসুন্দা নদীর উত্তর তীরে অবস্থিত প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী এ বিশালায়তন ঈদগাহ ময়দানের ঈদুল ফিতরের জামাতে দীর্ঘদিন ধরে দেশ-বিদেশের তিন লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি নামাজ আদায় করে আসছিলেন।

জনশ্রুতি আছে, উপমহাদেশের সর্ববৃহৎ এ ঈদুল ফিতরের জামাতে পরপর তিনবার অংশ নিলে এক হজের সমান সওয়াব হয়। এজন্য ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানটি এক শ্রেণির ধর্মপ্রাণ মুসলমানের কাছে গরিবের মক্কা বলে পরিচিত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com