1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ

ইমরানের দলের সাবেক নারী মন্ত্রীকে ‘মারধর’ করে গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ মে, ২০২২
  • ৩০৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পাকিস্তানের সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং সিনিয়র পিটিআই নেতা শিরিন মাজারিকে পাঞ্জাবের দুর্নীতি দমন বিভাগ গ্রেফতার করেছে। সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে জিও নিউজ।

মাজারির কন্যা ঈমান জয়নব মাজারি-হাজির অভিযোগ করেছেন, পুরুষ পুলিশেরা তার মাকে পিটিয়েছে এবং তুলে নিয়ে গেছে। বলা হয়েছে- দুর্নীতি দমন শাখা তার মাকে লাহোর নিয়ে গেছে। পিটিআইয়ের ইফতিখার দুরানি এক টুইট বার্তায় বলেন, কিছুক্ষণ আগে শিরিন মাজারিকে তার বাসা থেকে তুলে নেওয়া হয়েছে। সবাইকে কোহসার থানায় যেতে হবে!

দেশটির আরেক প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন জানিয়েছেন, তিনি দেশটির সাবেক মানবাধিকার মন্ত্রী ছিলেন। দেশটির দুর্নীতি দমন সংস্থার কর্মকর্তারা ডনকে শিরিন মাজারিকে তুলে নিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত করেছে। যদিও এ নিয়ে দুর্নীতি দমন সংস্থার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com