1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

রাজউকের নতুন চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) মো. আনিছুর রহমান মিঞা। তিনি সংস্থাটির চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরীর স্থলাভিষিক্ত হবেন।

আজ বুধবার (১৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) মো. আনিছুর রহমান মিঞাকে রাজউকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ ৪ জুন থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

বিসিএস একাদশ ব্যাচের প্রশাসন ক্যাডার কর্মকর্তা আনিছুর রহমানের গ্রামের বাড়ি গাজীপুরের পুবাইলে। এর আগে তিনি ট্ঙ্গাইল ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন। এরপর প্রায় দেড় বছর রাজউকের পরিচালক পদে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের ১ আগস্ট তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে যোগদান করেন।

২০২০ সালের ২৬ সেপ্টেম্বর সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান। এরপর রাজউকের চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত তিনি একই মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। প্রশাসনে সৎ কর্মকর্তা হিসেবে পরিচিত আনিছুর রহমান মিঞা ২০২৩ সালের ১ এপ্রিল অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com