1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ

রাশিয়ার তেল বাদ দিয়ে টিকে থাকা অসম্ভব ব্যাপার : পুতিন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ মে, ২০২২
  • ২৯৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশের পক্ষে রাশিয়ার বাদ দিয়ে টিকে থাকা অসম্ভব ব্যাপার হবে।
রাশিয়া থেকে তেল আমদানি পুরোপুরি বন্ধ করার জন্য যখন ইউরোপীয় ইউনিয়নের নেতারা সদস্য দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করেছেন তখন রুশ প্রেসিডেন্ট এই বক্তব্য দিলেন।

পুতিন বলেন, ইউরোপীয় ইউনিয়নের যে সমস্ত দেশ রাশিয়ার তেলের ওপর অনেক বেশি মাত্রায় নির্ভরশীল, সে সমস্ত দেশ এখনই রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে পারবে না।

রাশিয়ার বিভিন্ন তেল কোম্পানি এবং সরকারের শীর্ষ কর্মকর্তাদের সাথে গতকাল মঙ্গলবার এক বৈঠকে পুতিন আরো বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং রাশিয়ার তেলের ওপর সম্ভাব্য অবরোধের ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে।

তেলের বাজারে বড় রকমের পরিবর্তন এসেছে এবং আগের মতোই ব্যবসা বাণিজ্য চলছে। ফলে আগের মতো নিষেধাজ্ঞার মডেল আর কাজ করবে না। এজন্য এখন দরকার তেলের উৎপাদনকারী থেকে ক্রেতাদের মধ্যে একটি পূর্ণাঙ্গ যোগসূত্র তৈরি করা।

ইউক্রেনে ভেতরে মস্কোর সামরিক অভিযান শুরুর পর থেকে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে কিন্তু এখন পর্যন্ত ২৭ জাতির এ জোট এই বিষয়ে একমত হতে পারেনি। জোটের সব সদস্য এ বিষয়ে একমত হতে না পারলে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com