1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

ডেসকোর সার্ভার ডাউন, প্রিপেইড গ্রাহকরা বিদ্যুৎহীন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ মে, ২০২২
  • ২১৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের প্রিপেইড মিটারের সার্ভার ডাউন হয়ে গেছে। আর এতে প্রিপেইড গ্রাহকরা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

বুধবার (১৮ মে) দুপুর ১টার পর থেকে সার্ভারে জটিলতা থাকার কারণে প্রিপেইড মিটারে রিচার্জ করা যাচ্ছে না। ফলে বিদ্যুৎ ছাড়া দিন কাটাচ্ছেন।

ডেসকোর অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (এআরও) কাফি বলেন, ডেসকো ইউনিফাইড মিটার এবং এএমএস প্রিপেইড মিটারের মাধ্যমে সংযোগ দিয়ে থাকে। সার্ভার ডাউনের কারণে ডেসকোর ইউনিফাইড মিটারগুলোতে রিচার্জ হচ্ছে না। ঘণ্টাখানেকের মধ্যে এই সমস্যা দূর হবে বলে আশা করা যাচ্ছে।

এদিকে সার্ভার ডাউনের কারণে রিচার্জ করতে না পারায় রাজধানীর যাত্রাবাড়ী, খিলগাঁও ও খিলক্ষেত এলাকার অনেকেই বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ডেসকোর প্রধান কার্যালয়ের অভিযোগ কেন্দ্রের অপারেটর (০১৭৭৭৭৬০৪৩১) জানান, দুপুর ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে সার্ভার সচল হতে পারে বলে আমাদের জানানো হয়েছে। রিচার্জের জন্য গ্রাহকদের সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এদিকে প্রায় ঘণ্টাখানেক সার্ভার কাজ না করায় ভোগান্তিতে পড়েছেন প্রিপেইড গ্রাহকরা। যাদের মিটারে ব্যালেন্স শেষ, এই প্রচণ্ড গরমে তারা বিদ্যুৎহীন অবস্থায় আছেন। আবার যাদের ব্যালেন্স প্রায় শেষের দিকে তারাও আছেন শঙ্কায়।

মালিবাগ চৌধুরীপাড়া এলাকার গ্রাহক মনিরুল ইসলাম সোহেল জানান, আমার মিটারে আর মাত্র ৩০ টাকা রয়েছে। আমি রিচার্জের চেষ্টা করেছি, কিন্তু সফল হতে পারিনি। সার্ভার ঠিক না হলে বাসা বিদ্যুৎহীন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com