1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ

ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মানিক সাহা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২
  • ২১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আকস্মিক পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যে তার স্থলাভিষিক্ত হয়েছেন রাজ্য বিজেপির প্রেসিডেন্ট মানিক সাহা। দলীয় কোন্দলের কারণে শনিবার বিপ্লব কুমার পদত্যাগ করায় নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহাকে নিযুক্ত করা হয়েছে।

শুক্রবার অমিত শাহের সঙ্গে বৈঠকের পর আজ শনিবার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন বিপ্লব দেব। সূত্রের খবর, ওই বৈঠকেই তাকে পদত্যাগ করতে বলা হয়। কয়েক মাস পরেই ত্রিপুরায় বিধানসভা ভোট। ইতিমধ্যে সেখানে সংগঠন মজবুত করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের যে অংশে সরব তৃণমূল কংগ্রেস, সেই পূর্ব ত্রিপুরারই জনপ্রিয় নেতা মানিক সাহা। ফলে বিপ্লবের পদত্যাগকে বিজেপির মাস্টারস্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিকে, মানিক সাহাকে নিয়ে আজই আভাস দিয়েছেন সদ্য বিদায়ী মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তিনি এক টুইটার বার্তায় জানিয়েছেন, ত্রিপুরা বিধানসভায় বিজেপি-র নতুন পরিষদীয় নেতা হচ্ছেন মানিক সাহা। আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ত্রিপুরার সমৃদ্ধি হবে। নিজের উত্তরসূরিকে অভিনন্দনও জানিয়েছেন ত্রিপুরার বিদায়ী মুখ্যমন্ত্রী।

২০২৩ সালে উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার ঠিক ১০ মাস আগেই নিঃশব্দে পদ ছাড়লেন বিপ্লব দেব। তিনি জানিয়েছেন, দলের স্বার্থে সংগঠনের কাজ করবেন তিনি। বদলে বর্তমানে ত্রিপুরা বিজেপির সভাপতি ডা. মানিক সাহা হলেন মুখ্যমন্ত্রী। কংগ্রেস ছেড়ে ২০১৬ সাল নাগাদ বিজেপিতে যোগ দেন সরকারি চিকিৎসক মানিক।

তারপর বিপ্লব দেবের হাত ধরেই উল্কার গতিতে উত্থান হয় তার। ২০১৮ সালের ভোটে তাকে টিকিট দেয়নি দল। তবে নির্বাচনের পর ত্রিপুরা বিজেপির কাণ্ডারী হন মানিক। রাজ্য সভাপতির পর ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হন তিনি। এবার নির্বাচনের ১০ মাস আগে ত্রিপুরার দায়িত্ব হাতে নিলেন মানিক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com