1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

কারাবন্দি মেয়ে : দেখা করার সময় ইয়াবাসহ আটক মা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রবেশের সময় ১৮৯টি ইয়াবাসহ এক দর্শনার্থীকে আটক করেছে কারারক্ষীরা। আটককৃত রানী বেগম যশোরের বাঘারপাড়া থানার দশ পাখিরা গ্রামের মামুনের স্ত্রী।

কারা সূত্র জানায়, শনিবার দুপুরে কারাগারের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশের সময় রানী বেগমের দেহ তল্লাশি করেন ডিউটিরত নারী কারারক্ষী মাকসুদা বেগম।

ঐ সময় হাতে থাকা ভ্যানিটি ব্যাগে নীল পলিথিনের প্যাকেটে ১৮৯টি ইয়াবা পাওয়া যায়। পরে রানী বেগমকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ইয়াবাসহ তাকে কোনাবাড়ী মেট্রোপলিটন থানায় নিয়ে যায়।

কোনাবাড়ী মেট্রোপলিটন থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, আটককৃত রানী বেগম তার মেয়ে বুশরা জাহান বিনির সঙ্গে দেখা করতে কারাগারে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে- ইয়াবাগুলো মেয়ের জন্য নিয়ে যাচ্ছিলেন তিনি। ২ মাস আগে মাদক মামলায় জেল খেটে ছাড়া পেয়েছেন রানী বেগম। তার বিরুদ্ধে নতুন করে মাদক মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com