1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ

‌শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে আগ্রহী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২
  • ২১১ বার দেখা হয়েছে

শুক্রবার ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস-এর খবরে এ কথা বলা হয়েছে।

গত বৃহস্পতিবার টালমাটাল পরিস্থিতির মধ্যে ২৬তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিক্রমাসিংহে। শ্রীলঙ্কার ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা বিক্রমাসিংহে এর আগেও পাঁচবার দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

বিক্রমাসিংহে প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার পর কলম্বোতে ভারতের হাইকমিশনের এক টুইটে বলা হয়, শ্রীলঙ্কার জনগণের প্রতি ভারতের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।

ভারতীয় হাইকমিশনার গোপাল বাগলে বিক্রমাসিংহেকে স্বাগত জানিয়ে বলেন, ভারত রাজনৈতিক স্থিতিশীলতার আশা করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসারে গঠিত শ্রীলঙ্কা সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, বিক্রমাসিংহে দায়িত্ব নেওয়ার পরপরই বাগলে তার সঙ্গে দেখা করেন।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, অর্থনৈতিক সংকটে টালমাটাল অবস্থা কাটিয়ে তুলতে আর্থিক সহায়তা করায় ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন বিক্রমাসিংহে। এ বছরের জানুয়ারি থেকে ভারত শ্রীলঙ্কাকে ৩০০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পড়া শ্রীলঙ্কায় মাসখানেক ধরে রাজাপক্ষে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com