1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

কিছু দিনের মধ্যে সব কিছুর দাম কমে আসবে : বাণিজ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ২২৬ বার দেখা হয়েছে

আজ শুক্রবার (১৩ মে) পীরগাছা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে বলেন, কিছু দিনের মধ্যে সব কিছুর দাম কমে আসবে। তেল নিয়ে ব্যবসায়ীদের কারসাজি করতে দেওয়া হবে না। আমরা কঠোরভাবে বাজার মনিটরিং করছি।

পীরগাছা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামনিক। প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ধনজিৎ ঘোষ তাপস।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোশারফ হোসেন লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনসহ জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

সম্মেলনে জাহিদুল ইসলাম জাহিদ সভাপতি ও মো. সুমন ওয়াহিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নতুন সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ এর আগে উপজেলা ইউপি সদস্য ফোরামের সভাপতি ছিলেন। আর সাধারণ সম্পাদক সুমন ওয়াহিদ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। আগামী এক মাসের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান নতুন সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com