1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ

গোতাবায়ার অধীনে প্রধানমন্ত্রী হবেন না সাজিথ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ মে, ২০২২
  • ২২০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শ্রীলংকার প্রধান বিরোধী দল সামাজি জন বালাওয়েগা (এসজেবি) পার্টির নেতা সাজিথ প্রেমাদা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের অধীনে প্রধানমন্ত্রী হতে রাজি নন। তবে গোতাবায়া প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ালে তিনি প্রধানমন্ত্রী হতে ইচ্ছুক।

আজ বুধবার এ কথা জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় সংসদ সদস্য লক্ষ্মণ কিরিয়েল্লা।

এক বিশেষ মিডিয়া ব্রিফিংয়ে সাংসদ লক্ষ্মণ কিরিয়েল্লা জানান, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করলে সাংসদ সাজিথ প্রেমাদাসা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

তিনি আরো বলেন, প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করা হয়েছে। সংসদের আলোচ্যসূচীতে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবটিকে বিতর্কের জন্য সংসদে তোলা হবে বলেও জানান সাংসদ লক্ষ্মণ।

এর আগে গত সোমবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের অনুরোধের প্রেক্ষিতে গতকাল পদত্যাগপত্র জমা দেন মাহিন্দা। প্রধানমন্ত্রীর পদত্যাগকে কেন্দ্র করে সেদিনই কলম্বোর দুটি বিক্ষোভ কেন্দ্র তছনছ করে দেয় মাহিন্দার দলের সমর্থকরা। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন অংশে বিক্ষোভকারী ও সরকার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে এক এমপিসহ অন্তত ৭ জন নিহত হন। আহতের সংখ্যা ২৪৯ জনে দাঁড়িয়েছে।

বিক্ষোভকারী ও দেশের ধর্মীয় নেতাদের অভিযোগ, গতকাল বিক্ষোভে সহিংসতা উসকে দিয়েছে রাজাপাকসে পরিবার ও তার সমর্থকরা। সনাথ জয়াসুরিয়া, কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের মতো সাবেক ক্রিকেট তারকারাও মাহিন্দা রাজাপাকসে ও তার সমর্থকদের কঠোর নিন্দা জানিয়েছে।

প্রসঙ্গত, করোনার ধাক্কার পাশাপাশি সরকারের কিছু ভুল সিদ্ধান্তে দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক দুর্দশার মুখে পড়েছে শ্রীলঙ্কা। কয়েক মাস ধরে খাবার, জ্বালানি ও ওষুধের তীব্র সংকটে পড়েছে দেশটি। ব্যাপকভাবে মূল্যস্ফীতি বেড়েছে, চলছে বিদ্যুৎ-বিভ্রাট। এ পরিস্থিতিতে সরকার পতনের দাবিতে এক মাসের বেশি সময় ধরে দেশটিতে বিক্ষোভ চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com