1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

সোনার দাম ভরিতে কমল ১১৬৬ টাকা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিম্নমুখী থাকায় দেশের বাজারেও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভরিতে সোনার দাম কমানো হয়েছে এক হাজার ১৬৬ টাকা। ফ‌লে দে‌শের বাজা‌রে ভা‌লোমা‌নের সোনা প্রতি ভ‌রির দাম কমে দাঁড়াবে ৭৬ হাজার ৫১৬ টাকায়। যা এতদিন ছিল ৭৭ হাজার ৬৮২ টাকা।

আজ মঙ্গলবার (১০ মে) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকার বুধবার (১১ মে) থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন মার্কেটে সোনার মূল্য কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনা ও রূপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

দাম কমায় ১১ মে থেকে ভালোমানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৭৬ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের সোনার দামও ১১৬৬ কমিয়ে ৭৩ হাজার ১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে ৯৩৩ টাকা; এখন বিক্রি হবে ৬২ হাজার ৬৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৮৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ১৯৬ টাকা।

তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

আজ পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭৭ হাজার ৬৮২ টাকা, ২১ ক্যারেটের ৭৪ হাজার ১৮৩ টাকা, ১৮ ক্যারেট ৬৩ হাজার ৫৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৩ হাজার ৭১ টাকায় বিক্রি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com