1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ

হাসপাতালে ভর্তি করা হয়েছে বাদশা সালমানকে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ মে, ২০২২
  • ৭২২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সৌদি আরবের বাদশা সালমানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কি পরীক্ষা করা হবে, সে বিষয়ে কিছু বলা হয়নি।

বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, ২০১৫ সাল থেকে আরব বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি এবং শীর্ষ তেল রপ্তানিকারক এ দেশটি শাসন করছেন তিনি। বর্তমানে তার বয়স ৮৬ বছর। তার স্বাস্থ্য নিয়ে সাধারণত একটু গোপনীয়তাই বজায় রাখা হয়।

জানা গেছে, কিছু মেডিকেল পরীক্ষা করানোর জন্য বাদশাকে উপকূলীয় শহর জেদ্দায় অবস্থিত কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে নেয়া হয়েছে। বাদশার স্বাস্থ্যগত বিষয়ে সেখানে গোপনীয়তা বজায় রাখার মধ্যে এ খবর বিরল।

২০১৭ সালে একটি খবর ছড়িয়ে পড়ে যে, বাদশা তার ক্ষমতা দেশে শাসনের মূলে থাকা তার ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে হস্তান্তরের পরিকল্পনা করছেন। কিন্তু একে গুজব বলে উড়িয়ে দিয়েছে সৌদি আরব। উল্লেখ্য, ২০২০ সালে বাদশা সালমানের গলব্লাডার অপারেশন করা হয়েছে।

মার্চে তাকে হাসপাতালে নেয়া হয়েছিল। তখন তার সফল মেডিকেল পরীক্ষা হয়েছে বলে রাষ্ট্রীয় মিডিয়া প্রচার করে। বলা হয়, তার যে পেসমেকার বসানো আছে, তার পেসমেকার পরিবর্তন করার প্রয়োজন আছে কিনা সেই পরীক্ষাও করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com