1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ

করোনায় বিশ্বে প্রকৃত মৃতের সংখ্যা প্রায় দেড় কোটি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ২৩৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনা ভাইরাস মহামারিতে বিশ্বে প্রকৃত মৃত্যুর সংখ্যা প্রায় দেড় কোটি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

প্রতিবেদনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, এখন পর্যন্ত মহামারিতে বিশ্বব্যাপী যে মৃত্যুর সংখ্যা পাওয়া যাচ্ছে প্রকৃত মৃত্যুর সংখ্যা এর প্রায় তিন গুণ বেশি।

ডব্লিউএইচও বিশ্বাস করে, অনেক দেশই কোভিডে মারা যাওয়া মানুষের সংখ্যা কম গণনা করেছে। বিশ্বে মাত্র ৫৪ লাখ মানুষের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

ভারতে ৪৭ লাখ মানুষের মৃত্যু হয়েছে, এই সংখ্যা সরকারি হিসাবের চেয়ে দশগুণ বেশি। এ সংখ্যা বিশ্বে মোট মৃত্যুর এক তৃতীয়াংশ।

তবে ভারত এই সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে বলেছে, এখানে পদ্ধতিগত ত্রুটি আছে। কিন্তু অন্যান্য গবেষণাতেও ভারতে কোভিডে মৃত্যুর সংখ্যার একইরকম পরিসংখ্যান এসেছে বলে জানিয়েছে বিবিসি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অনেক দেশেই পর্যাপ্ত করোনা পরীক্ষা না হওয়ায় প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকারী গণনার চেয়ে অনেক বেশি। এমনকি মহামারির প্রাথমিক পর্যায়ে বিশ্বজুড়ে প্রায় ১০ জনের মধ্যে ৬ জনের মৃত্যুর তথ্য সরকারি হিসাবে অন্তর্ভুক্ত হয়নি।

আনুষ্ঠানিক হিসাব অনুযায়ী, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বরের শেষ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৪ লাখের কিছু বেশি। তবে সংস্থাটি বলছে, প্রকৃত মৃত্যুসংখ্যা প্রায় ১ কোটি ৪৯ লাখ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে পদ্ধতি ব্যবহার করেছে, তাকে অতিরিক্ত মৃত্যু গণনা বলা হচ্ছে। মহামারির আগে একই এলাকায় মৃত্যুহারের ওপর ভিত্তি করে প্রত্যাশিত তুলনায় কত বেশি লোক মারা যায় সে সংখ্যা। করোনার প্রত্যক্ষ প্রভাবে যারা মারা গেছেন তাদেরকেও অন্তর্ভূক্ত করা হয়। কোভিডে আক্রান্তের পর চিকিৎসা না পাওয়ায় যারা মারা গেছেন তাদেরকেও এ তালিকায় যুক্ত করেছে কর্তৃপক্ষ।

ডব্লিউএইচওর প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি হিসাব অনুযায়ী ভারতে ৪৮ লাখ মানুষের মৃত্যু হলেও প্রকৃত সংখ্যা এর প্রায় ১০ গুণ বেশি। বিশ্বে করোনা মহামারিতে মৃত্যুর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। বিশ্বে করোনায় মৃত্যুর এক তৃতীয়াংশ মানুষই দেশটিতে মারা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com