1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

ঈদযাত্রায় ভোগান্তি তুলনামূলকভাবে অনেক কম হয়েছে: কৃষিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৫৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, এবার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভোগান্তি অতীতের যে কোনো বছরের চেয়ে কম হয়েছে এবং বড় কোনো দুর্ঘটনাও ঘটেনি। আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলাসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

কৃষিমন্ত্রী বলেন, করোনা মহামারি কাটিয়ে দুই বছর পর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করেছে মানুষ। ঢাকাসহ সারাদেশেই তৃণমূল পর্যায়ে ব্যাপক উচ্ছ্বাস-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদ উদযাপিত হয়েছে। এটি আমাদের জন্য খুবই ভালো।

তিনি বলেন, এবার ঈদে আবহাওয়াও খুব ভালো ছিলো। সকালে একটু বৃষ্টির জন্য কোনো কোনো এলাকায় ঈদ জামাতে সাময়িক বিঘ্ন ঘটেছে। তাতে অবশ্য ঈদ উদযাপনে ব্যাঘাত ঘটেনি।

ড. রাজ্জাক আরও বলেন, সবাই এখনো ছুটির মুডেই আছে। ঢাকার লাখ লাখ মানুষ গ্রামে আত্মীয়-স্বজনের কাছে গিয়েছে। তাদের সঙ্গে মিলিত হয়ে ঈদ উদযাপন করছে। ঈদের আগে যাতায়াতে একটা বিরাট সমস্যা হয়। মানুষ নানা রকম কষ্টের মধ্যে পড়ে। এবার ভোগান্তি তুলনামূলকভাবে অনেক কম হয়েছে। বড় কোনো দুর্ঘটনাও ঘটেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com