1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ

সাংবাদিকদের জন্য বিপজ্জনক পাকিস্তান, বললেন শাহবাজ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ মে, ২০২২
  • ২১৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পাকিস্তান বিশ্বের পঞ্চম বিপজ্জনক দেশ সাংবাদিকদের জন্য। সাংবাদিক এবং সংবাদমাধ্যমের উপর হামলাকারীরা শাস্তি পায়নি এমন ১০টি দেশের মধ্যে শীর্ষে রয়েছে পাকিস্তান।

কোন কোন দেশে সাংবাদিকদের বিপদ রয়েছে তার একটি তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ফেডেরেশন অফ জার্নালিস্টস (‌আইএফজে)‌। সেই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান।

এ নিয়ে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিন্দা করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। আইএফজে’র সূচক প্রকাশের পর আজ বুধবার এক প্রতিক্রিয়ায় ইমরানকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ।

এর আগে, মঙ্গলবার বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্ট (পিএফইউজে) শাহবাজের কাছে আর্জি জানায়, সাংবাদিকদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। সভ্য সমাজ গঠনের জন্য সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিগত সরকারের আমলে সাংবাদিকদের অবস্থা খুবই খারাপ ছিল বলে তারা দাবি করে।

এদিকে, ইন্টারন্যাশনাল ফেডেরেশন অফ জার্নালিস্টস (‌আইএফজে)‌ জানিয়েছে, সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশ হিসাবে পাকিস্তান রয়েছে পঞ্চম স্থানে। গত চার দশকে পাকিস্তান সরকারের প্রচ্ছন্ন মদতে ১৩৮ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ রাজত্বে সাংবাদিকদের অবস্থা খুবই খারাপ ছিল। নানা ভাবে সংবাদকর্মীদের উপর নির্যাতন চালানো হত। অন্তত নয়টি ঘটনায় সাংবাদিকদের ভয় দেখানো, খুন, হামলা বা সম্পূর্ণ ভাবে চুপ করিয়ে রাখা হয়েছে। এছাড়াও খুন, হামলার মতো ঘটনা ঘটেছে।

পাকিস্তানে ১৯৯০ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৩৮ জন সাংবাদিক। পরিসংখ্যান বলছে, এর মধ্যে ন’‌টি মামলায় সাংবাদিককে ভয় দেখানো হয়েছে। তারপর গুম করে দেওয়া হয়েছে। হদিশ মেলেনি অপহৃতদের।

পাক সংবাদ মাধ্যম ডন–এ বলা হয়েছে, ইমরান খানের সরকারের আমলে সাংবাদিকদের দুরবস্থা বেড়েছে। তারা ইমরানের দল পিটিআই কর্মীদের হাতে হেনস্থার শিকার হয়েছেন। মার খেয়েছেন। সূত্র : জিও নিউজ, ডন ও দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com