1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ

ঈদে ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা দিলেন মোদি-মমতা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ২০৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার (২ মে) টুইটার পোস্টে নরেন্দ্র মোদি বলেন, ঈদুল ফিতরের শুভেচ্ছা। এই কল্যাণকর উৎসবটি আমাদের সমাজে ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে বাড়িয়ে তুলুক। সবাই সুস্বাস্থ্য ও সমৃদ্ধি লাভ করুক।

ঈদের শুভেচ্ছা জানিয়ে দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পক্ষে রাষ্ট্রপতি ভবনের টুইটে বলা হয়, সকল দেশবাসীকে বিশেষ করে মুসলিম ভাই ও বোনদের জানাই ঈদ মোবারক! পবিত্র রমজান মাসের পর পালিত এই উৎসবটি সমাজে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি জোরদার করার একটি পবিত্র উপলক্ষ। এই পবিত্র উৎসবে, আসুন আমরা সবাই মানবতার সেবা এবং দরিদ্রদের জীবন উন্নত করার অঙ্গীকার করি।

এদিকে ঈদের শুভেচ্ছা বার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে বলেন, ঈদ মোবারক! সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছি। প্রার্থনা করি যেন আমাদের ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়। আল্লাহ সবাইকে হেদায়েত করুক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com