1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

জমির মৌজার রেট অনুযায়ী হবে পানির বিল : তাকসিম এ খান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ২৩১ বার দেখা হয়েছে

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান।

তিনি বলেন, সরকারের অত্যন্ত দায়িত্বশীল জায়গা থেকে ভালো সাজেশন পেয়েছি। আমি এতদিন বলতাম, গুলশান-বনানী-এ শব্দগুলো। আমাকে বলা হয়েছে, তুমি অনেক কিছু জানো না। ঢাকা শহরে মৌজা রেট আছে। রাজধানীতে ঘোষিত ও সরকার নির্ধারিত মৌজা অনুযায়ী জমি বিক্রি হয়। রাজধানীর ২০ মৌজা বা দাগ নম্বর আছে। এ মৌজাগুলোর একটা জমি বিক্রির রেট আছে। একেক জায়গায় একেক রেট। কোনো জায়গায় খুব কম আবার অন্য জায়গায় রেট অনেক বেশি। আমরা মৌজা রেটের মধ্যে যাচ্ছি। কথা হলো এলাকা ভিত্তিক পানির রেট নির্ধারণ করা হচ্ছে। এ কাজ অনেক দূর এগিয়ে গেছে। পাইলট প্রজেক্টের কাজ আমরা দ্রুত করতে চাচ্ছি। চলতি বছরের জুলাই মাসে পাইলট প্রকল্পের কাজ শুরু হবে।

অনলাইন গণমাধ্যম : দাশেরকান্দি সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট দেশের সবচেয়ে আধুনিক প্লান্ট, এ বিষয়ে জানতে চাই।

তাকসিম এ খান: দাশেরকান্দি সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট এশিয়ার মধ্যে অন্যতম বড় প্লান্ট। হাতিরঝিলের সমস্ত বর্জ্য বাইপাস করে ওখানে নিয়ে ঠিক করার কথা। এ প্লান্টের কাজ প্রায় শেষ। এখন ফাইনাল চেকিং ও ট্রায়াল ট্রিটমেন্ট চলছে। প্রধানমন্ত্রী অনুমতি দিলে জুলাই-আগস্টে চালু হবে প্রকল্পটি। মজার বিষয় হলো, দাসেরকান্দি ট্রিটমেন্ট প্লান্টের খরচ কমেছে। বাড়েনি এক পয়সাও। করোনার কারণে এ প্রকল্পের কাজ শেষ হতে এক বছর দেরি হয়েছে। প্রায় সময় মতোই শেষ হয়েছে এ প্রকল্পের কাজ।

অনলাইন গণমাধ্যম : সরকারকে পানির দাম বাড়ানোর বিষয়ে কি প্রস্তাব দিয়েছেন?

তাকসিম এ খান: আমরা সরকারের কাছে পানির দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে রেখেছি। সরকার যখন সিদ্ধান্ত নেবে, তখনই বাস্তবায়ন হবে। ২০ শতাংশ পানির দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছি।

অনলাইন গণমাধ্যম : বর্ষা মৌসুম শুরু হচ্ছে। এ মৌসুমে রাস্তা খোঁড়াখুঁড়ির ব্যাপারে আপনাদের পরিকল্পনা কী?

তাকসিম এ খান: ওয়াসা রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ বর্ষাকালে করে না। বড় কাজগুলোও বর্ষাকালে হয় না। ওয়াসার ডিএমএ’র কাজ ২০১২ সাল থেকে শুরু হয়েছে। এটা সব সময় চলে। ডিএমএ’র কাজে ওয়াসা ৩০ শতাংশ রাস্তা খোঁড়াখুঁড়ি করে। আমরা সিটি করপোরেশনের কাছ থেকে অনুমতি নিয়েই কাজ করি।

অনলাইন গণমাধ্যম : ওয়াসাকে অনেকে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান বলে, আপনি কী মনে করেন?

তাকসিম এ খান: আপনার কি মনে হয়, ওয়াসা দুর্নীতিবাজ? আপনি যদি মনে করেন ওয়াসা দুর্নীতিবাজ, হ্যাঁ তাহলে উত্তর আপনার কাছে আছে। যদি দুর্নীতিবাজ না মনে করেন, তাহলেও আপনার কাছে উত্তর আছে। দুষ্টু লোক সব জায়গায় থাকে। আমাদের মধ্যেও আছে। কারো না কারো স্বার্থে আঘাত হয়, দেশে যখন উন্নয়ন হয়। এখানেও তাই। আগে কেউ না কেউ ওয়াসার পানি বিক্রি করে খেত। আমি পানি বিক্রি করা বন্ধ করলাম। তিনি কি আমার ওপর খুশি থাকবেন? না রাগ করবেন? তিনি তো আমাকে ন্যাচারালি খারাপ মানুষ বলবেন।

অনলাইন গণমাধ্যম : আপনাকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।

তাকসিম এ খান: আপনাকে ও সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সূত্র : বাংলানিউজ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com