1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি

ঈদুল ফিতরের মাহাত্ম্য

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ মে, ২০২২
  • ৩১৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঈদ অর্থ আনন্দ, উৎসব। ফিতর অর্থ ভাঙা বা খোলা। ঈদুল ফিতর অর্থ রোজা ভাঙা বা খোলার আনন্দ। দীর্ঘ এক মাস দিবসে রোজা রেখে ঈদুল ফিতরের দিন ফজর থেকে রোজা খোলার আনন্দ পেতেই ইসলাম ঈদুল ফিতরের ব্যবস্থা করেছে।

যেমনটি রাসুল (সা.) ঘোষণা করেছেন, আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সিয়াম পালনকারীদের জন্য দুটি আনন্দ আছে। এর মাধ্যমে সে অনাবিল আনন্দ লাভ করে। একটি হলো যখন সে ইফতার করে তখন ইফতারির মাধ্যমে আনন্দ পায় (ঈদের মাধ্যমেও) আর দ্বিতীয়টি হলো যখন সে তার প্রভুর সঙ্গে মিলিত হবে তখন সে তার সিয়ামের জন্য আনন্দিত হবে। (মুসলিম, হাদিস : ২৫৯৬)

ফলে এদিন রোজা রাখা সম্পূর্ণ হারাম। কারণ এদিন সবাই মহান রাব্বুল আলামিনের মেহমান হয়ে থাকে। এদিনে রোজা রাখার অর্থ হলো, আল্লাহর মেহমানদারি গ্রহণ না করে পৃষ্ঠ প্রদর্শন করা। এ জন্য নবীজি সা. বলেন, এদিন কোনো রোজা নেই। (বুখারি, হাদিস : ১৮৬৪)

আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, আল্লাহ তাআলা ঈদের দিন ফেরেশতাদের মধ্যে রোজাদারদের নিয়ে গর্ব করে বলেন, ‘হে ফেরেশতারা, আমার কর্তব্যপরায়ণ প্রেমিক বান্দার বিনিময় কী হতে পারে?’ ফেরেশতারা বলেন, ‘হে প্রভু, পূর্ণরূপে পুরস্কার দান করাই তো তার প্রতিদান। ’

আল্লাহ বলেন, ‘আমার বান্দারা তাদের ওপর অর্পিত দায়িত্ব (রোজা) পালন করেছে। অতঃপর দোয়া করতে করতে ঈদগাহে গমন করেছে। সুতরাং আমার মর্যাদা, সম্মান, দয়া ও বড়ত্বের কসম, আমি তাদের দোয়া কবুল করব এবং তাদের মাফ করে দেব। ’ (শুআবুল ঈমান, ৩৭১৭, মিশকাত : ২০৯৬)

তবে মনে রাখতে হবে, ইসলাম অন্য ধর্মের মতো শুধু অনুষ্ঠানসর্বস্ব কোনো ধর্ম নয়। এর প্রতিটি বিধানে অন্তর্নিহিত রয়েছে ইবাদতের স্বাদ। ঈদও মুসলিম উম্মাহর জন্য এমন একটি ইবাদতের নিয়ামত। কিন্তু দুঃখের বিষয় হলো, ইদানীং ঈদের মতো মহিমান্বিত উৎসবে বিভিন্ন কুপ্রথার অনুপ্রবেশ ঘটছে।

ঈদকে যদি আমরা সত্যিকার অর্থে ইবাদত হিসেবে পালন করতে চাই তাহলে আমাদের কোরআন-হাদিসের বিধি-নিষেধ মেনেই এই ইবাদত পালন করার প্রতি ব্রতী হতে হবে।

অন্যথায় এটি আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। কুপ্রথার চাদরে ঢাকা গুনাহময় ঈদ কারো গুনাহ মাফ করাতে পারবে না, কারো মর্যাদা বৃদ্ধি করবে না। উপরন্তু তা হবে আল্লাহর অসন্তুষ্টির কারণ।

তাই আসুন, আমরা ঈদের পবিত্রতা বজায় রাখি। ঈদকে কেন্দ্র করে সংঘটিত সব ধরনের গুনাহ থেকে নিজেদের বিরত রাখি। মহান আল্লাহ সবাইকে তাওফিক দান করুন। আমিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com