1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক

ক্ষমতা দখলকারীদের হাতে প্রতিষ্ঠিত পার্টি বিএনপি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১৯৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপি ক্ষমতা দখলকারীদের হাতে প্রতিষ্ঠিত পার্টি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর এবং ৩০টি মিটারগেজ ও ১৬টি ব্রডগেজ লোকমোটিভের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জনগণের দিকে তাদের দৃষ্টি থাকে না। ক্ষমতার লোভটাই তাদের বড়। মানি লন্ডারিং, দুর্নীতি, জঙ্গিবাদ সৃষ্টি, বাংলা ভাই সৃষ্টি এগুলো তো তাদের কাজ ছিল। তারা তো দেশের মানুষের কল্যাণে কিছু করেনি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। তবে মাঝে মাঝে বিপত্তি আসে, এটাও দুঃখজনক। যখন আমরা নতুন কোচ-লোকমোটিভ কিনলাম, তখন বিএনপি শুরু করল অগ্নি সন্ত্রাস। সব থেকে দুঃখজনক, নতুন রেলগুলো যাত্রী নিয়ে যাচ্ছে সেই রেলে আগুন দেয়া হলো।

তিনি বলেন, বহু রেল লাইন, রেল কোচ, রেল ইঞ্জিন বিএনপি পুড়িয়ে দিয়েছিল। এটা নাকি তাদের আন্দোলন। আমি জানি না, মানুষকে পুড়িয়ে বা চলন্ত বাস-গাড়ি অথবা রেলে-লঞ্চে আগুন দিয়ে এটা কোন ধরনের আন্দোলন। এটা তো এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড।

সরকার প্রধান বলেন, রেলে আমাদের লোকবলের অভাব আছে। লোকবল বাড়াতে হবে। সেজন্য ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি মনে করি, এটা দ্রুত কার্যকর করা উচিত।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর করার জন্য রেল মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com