1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক হাদির নামের রাজনীতি: নীরবতার দায় কার?

ঈদে থাকছে না টানা ৯ দিন ছুটি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ২০১ বার দেখা হয়েছে

৫ মে ছুটি ঘোষণা করলেই এবার পবিত্র ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীদের মিলত টানা ৯ দিনের ছুটি।

বুধবার (২০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যারা ৫ মে ছুটি নেবেন না, তাদেরকে ওইদিন অফিস করতে হবে। তবে যারা ছুটি নেবেন, তারা ধারাবাহিকভাবে ছুটি (৯ দিনের) ভোগ করতে পারবেন। কেউ যদি ৫ মে ছুটি না নিয়ে অফিসে অনুপস্থিত থাকেন, তবে আগে-পেছনের সব ছুটি তার নিজের ছুটি থেকে কাটা যাবে, বলেন কে এম আলী।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রমজান মাস ২৯ দিনে শেষ হলে ঈদ হবে ২ মে আর ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ৩ মে।

ঈদের ছুটি ২, ৩ ও ৪ মে। তার আগে ১ মে রোববার ‘মে দিবসে’র ছুটি। তার অগের দুদিন শুক্র-শনিবার। সুতরাং ঈদের ছুটি শুরু হবে ২৯ এপ্রিল শুক্রবার থেকে। শুক্রবার থেকে বুধবার পর্যন্ত মোট ৬ দিন ছুটি। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার (৫ মে) কেউ যদি ছুটি নেন তাহলে পরের শুক্র-শনিবারসহ মোট ৯ দিন ছুটি কাটাতে পারবেন তিনি।

৫ মের ছুটি নিয়ে সোমবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হওয়া মন্ত্রিসভার বৈঠকেও কোনো আলোচনা হয়নি বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com