1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার।

দ্বিতীয় পর্বের অভিযানে প্রথম কোনো শহর দখলে নিল রাশিয়া

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ২১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে নতুন ধাপের অভিযান শুরুর পর রুশ বাহিনী ইউক্রেনের প্রথম কোনো শহর দখলে নিয়েছে। দখলে নেওয়া ক্রেমিন্না শহরের আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, চতুর্দিক থেকে রুশ বাহিনী আক্রমণ করে শহরটি দখলে নিয়েছে। শহরটি থেকে ইউক্রেনীয় সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই বলেন, রুশ বাহিনী শহরের ভেতরে ঢুকে গেছে। আমাদের প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নতুন করে বিভিন্ন সুরক্ষিত জায়গায় অবস্থান নিয়ে রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ক্রেমিন্না শহর দখলের মধ্য দিয়ে অপেক্ষাকৃত বড় শহর ক্রামাতোরস্ক দখলের পথে আরেক ধাপ এগিয়ে গেল রুশ বাহিনী।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি- ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার নতুন সামরিক অভিযানের লক্ষ্য ভূমি দখল করা, পূর্বাঞ্চলীয় ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়ার সংযোগ তৈরি করা এবং ইউক্রেনীয় সেনাবাহিনীকে ভেঙে দেওয়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com