1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন।

‘গত ১০ বছর আমার বাসায় কোনো আনন্দ অনুষ্ঠান হয় না’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২০৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কেন্দ্রীয় বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন এম ইলিয়াস আলী। সিলেট-২ আসনের (বিশ্বনাথ, ওসমানীনগর ও বালাগঞ্জ) দুইবারের সাবেক সংসদ সদস্য তিনি। ২০১২ সালের ১৭ই এপ্রিল মধ্যরাতে রাজধানী বনানীর দুই নম্বর সড়কের সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গাড়িচালক আনসার আলীসহ তাকে তুলে নিয়ে যায়। এরপর গাড়িটি পাওয়া গেলেও সন্ধান মিলেনি তাদের।

আইনশৃঙ্খলা বাহিনীর তরফেও তাদের গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করা হয়। এরপর ইলিয়াস আলীর সন্ধান দাবিতে নানা কর্মসূচি পালন করে বিএনপি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎও করেন তার স্ত্রী-সন্তানরা। তারপরও ফিরিয়ে দেয়া হয়নি ইলিয়াস আলীকে।

দীর্ঘ ১০ বছর ধরে ছেলেকে ফিরে পাওয়ার অপেক্ষায় প্রহর গুণছেন তার বৃদ্ধা মা সূর্যবান বিবি। স্বামীর পথ চেয়ে আছে স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। বাবার আদর ছাড়াই বেড়ে উঠছেন ইলিয়াস আলীর তিন সন্তান।

স্বামী নিখোঁজের বিষয়ে স্ত্রী তাহসিনা রুশদির লুনা জানান, ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার সময় তার ছেলে-মেয়েরা ছোট ছিল। তাই শোককে চাপা দিয়ে সন্তানদের মানুষ করতে সর্বোচ্চ চেষ্টা করছি। নেতা-কর্মীদের চাপে স্থানীয় রাজনীতিতেও যুক্ত হতে হয়েছে আমাকে।

গত ১০ বছর ধরে বাসায় কোনো অনুষ্ঠান হয় না জানিয়ে লুনা বলেন, আমার বাসায় কোনো আনন্দ অনুষ্ঠান হয় না, গত ১০ বছর ধরে আমার বাসায় হাসির কোনো পরিবেশ নেই। কোথাও কোনো অনুষ্ঠানে গেলেই সবারই একটাই প্রশ্ন- ইলিয়াস আলীর কোনো খবর আছে? সবসময় এসব প্রশ্ন আমাদের ফেস করতে হয়।

তিনি আরও বলেন, শুরুতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কোর্ট রিটের কারণে ছয় মাস পরপর তদন্তের অগ্রগতি জানিয়ে একটা রিপোর্ট দিলেও বেশ কয়েক বছর ধরে তাও আর দেওয়া হচ্ছে না।

ইলিয়াস আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়েই জড়িয়ে পড়েন ছাত্র রাজনীতিতে। ১৯৯২ সালে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে এমপি নির্বাচিত হন। এরপর ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারো জাতীয় সংসদের এমপি নির্বাচিত হন। সর্বশেষ তিনি সিলেট বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। টিপাই মুখ বাঁধসহ সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিলেন ইলিয়াস আলী। তৃণমূলে জনপ্রিয় ছিলেন সাবেক এই ছাত্রনেতা।

এদিকে ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলীর নিখোঁজের ১০ বছর পূর্তিতে আজ বিভিন্ন কর্মসূচি পালন করছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com