1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার: যুক্তরাজ্যের RAF Fairford ঘাঁটিতে আগুন, হতাহতের ঘটনা নেই ওয়াশিংটন ডিসিতে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ডোনাল্ড ট্রাম্প উলাশি খালের পুনঃখনন শুরু হচ্ছে কাল, জাগছে ৫০ বছরের পুরোনো ইতিহাস বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে তরুণ নেতৃত্বের উত্থান: ছাত্ররাজনীতি থেকে সংসদে মানসুরা আক্তার মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ সচিবালয়ে একনেকের ১০ম সভা চলছে, ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন

ধর্মকে ক্ষমতার হাতিয়ার হিসাবে ব‍্যবহার করা হয়েছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ২২৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী বলেছেন, করোনা মহামারির সময়ে অনেক দেশে মসজিদে নামাজ পড়া বন্ধ থাকলেও বাংলাদেশে সেটি হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে খুবই সচেষ্ট ছিলেন। মসজিদ যাতে বন্ধ হয়ে না যায়, তারাবিহ নামাজ যাতে বন্ধ হয়ে না যায় এবং মসজিদে আজান যেন বন্ধ হয়ে না যায় সে লক্ষ্যে ব‍্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

তিনি বলেন, বাংলাদেশ একমাত্র দেশ যেখানে সংখ‍্যাগরিষ্ঠ মানুষ মুসলমান হওয়ার পরও অন‍্যান‍্য ধর্মের মানুষ তাদের ধর্মীয় কর্মকাণ্ড শান্তিপূর্ণভাবে পালন করতে পারে। বাংলাদেশের মুসলমানরা অন‍্যান‍্য ধর্মের প্রতি সহনশীল। ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। অথচ এক সময় এ ধর্মকে ক্ষমতার হাতিয়ার হিসাবে ব‍্যবহার করা হয়েছে।

প্রতিমন্ত্রী আজ শুক্রবার দিনাজপুরের বিরল উপজেলার বিরল সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিয়ে ইসলামিক ফাউন্ডেশন গড়ে তুলেছিলেন। তারই কন‍্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৪ জেলায় ও সকল উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করে দিচ্ছেন। এ সকল মসজিদে ইসলামের শিক্ষা দেয়া হবে এবং এগুলো ইসলামিক কর্মকাণ্ডে ব‍্যবহৃত হবে।

বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার আহমদ সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান্যের মধ‍্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম‍্যান আজিজুর রহমান চৌধুরী, বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় ও উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার।

প্রতিমন্ত্রী এর আগে বিরল বাজার পুনঃনির্মিত কেন্দ্রীয় মসজিদের উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com