1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার: যুক্তরাজ্যের RAF Fairford ঘাঁটিতে আগুন, হতাহতের ঘটনা নেই ওয়াশিংটন ডিসিতে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ডোনাল্ড ট্রাম্প উলাশি খালের পুনঃখনন শুরু হচ্ছে কাল, জাগছে ৫০ বছরের পুরোনো ইতিহাস বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে তরুণ নেতৃত্বের উত্থান: ছাত্ররাজনীতি থেকে সংসদে মানসুরা আক্তার মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ সচিবালয়ে একনেকের ১০ম সভা চলছে, ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন

শাহজালালের দুই উড়োজাহাজের ধাক্কা, ক্ষয়ক্ষতি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২০৭ বার দেখা হয়েছে

গতকাল রোববার দুপুরের এ ঘটনায় বিমানের দুটি উড়োজাহাজই ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়োজাহাজ দুটি আপাতত বসিয়ে রাখা (গ্রাউন্ডেড) হয়েছে।

শাহজালাল বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানবন্দরের হ্যাঙ্গারে আগে থেকেই বিমানের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের জন্য রাখা ছিলো। গতকাল দুপুরে আরেকটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের জন্য হ্যাঙ্গারের দিকে নেওয়া হয়। হ্যাঙ্গারের ভেতরে প্রবেশ করানোর সময় ৭৩৭ উড়োজাহাজের সামনের অংশের সঙ্গে ভেতরে থাকা ৭৭৭ উড়োজাহাজের পেছনে অংশের ধাক্কা লাগে।

এ সময় দুটি উড়োজাহাজই বেশ ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে বোয়িং ৭৭৭ উড়োজাহাজের সামনের অংশে থাকা আবহাওয়ার বার্তা ধরার যন্ত্র র‌্যাডম ভেঙে গেছে। আর বোয়িং ৭৩৭ উড়োজাহাজের লেজের ভার্টিকাল স্ট্যাবিলাইজার ভেঙে গেছে।

বিমানের একজন জ্যেষ্ঠ পাইলট বলেন, ‘উড়োজাহাজ দুটিকে গ্রাউন্ডেড করা হয়েছে। এ ঘটনায় যে ক্ষতি হয়েছে, তাতে মনে হচ্ছে, অন্তত দুই সপ্তাহ উড়োজাহাজ দুটিকে গ্রাউন্ডেড করে রাখতে হবে।’

আজ সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী উড়োজাহাজ দুটি দেখতে বিমানবন্দরের হ্যাঙ্গারে যান। দুই উড়োজাহাজের সংঘর্ষের এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এটি নাশকতা বা দুর্ঘটনা কি না, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিমান প্রতিমন্ত্রী।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের সংখ্যা ২১টি। এর মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, চারটি বোয়িং ৭৮৭-৪, দুটি বোয়িং ৭৮৭-৯, ছয়টি বোয়িং ৭৩৭-৮০০ এবং পাঁচটি ডিসি ৮-৪০০। বর্তমানে ১৯টি আন্তর্জাতিক এবং সাতটি অভ্যন্তরীণ গন্তব্যে বিমানের ফ্লাইট চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com