1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত

‘মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সরকার’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ২০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, রমজান মাসের প্রথম দিনই ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাসের অভাবে মানুষ ইফতার বানাতে পারেননি। গ্যাস-বিদ্যুৎ-পানি সঙ্কটে ধর্মপ্রাণ মানুষদের ত্রাহি ত্রাহি অবস্থা বিরাজ করছে। চারদিকে মানুষের মধ্যে হতাশা বিরাজ করলেও সরকারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তারা মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। অসত্য কথা বলায় সরকারের মন্ত্রীদের জুড়ি নেই।

আজ সোমবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, রমজান মাসে মানুষ রোজা রাখে। এই মাসে যেসব জিনিসপত্র খুবই প্রয়োজন সেসব না থাকলে মানুষ অসহায় হয়ে পড়ে। প্রথম রমজানে ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস ছিল না। ধর্মপ্রাণ মুসলমানদের অনেকের বাসায় চুলা জ্বলেনি, ইফতারের আয়োজন করতে পারেননি। এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে, চারিদিকে মানুষের মধ্যে হা-হুতাশ চলছে। কারণ হচ্ছে এই সরকার মানুষের যে অসুবিধাগুলো, মানুষ যে চরম সঙ্কটের মধ্যে রয়েছে এটাকে ভ্রুক্ষেপ না করে শুধু উন্নয়ন উন্নয়ন বলে চিৎকার করছে।

বিএনপির এই নেতা আরও বলেন, এই রমজান মাসে দেশের মানুষ যে গ্যাস-বিদ্যুৎ নিয়ে গভীর সঙ্কটের মধ্যে আছে সেটি সম্পূর্ণরূপে সরকারের ব্যর্থতা, এই ব্যর্থতার জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সারাদেশে তারা উন্নয়নের নামে যে হরিলুট করছে সেটাকে বন্ধ করে দেশের মানুষ রমজান মাসে যাতে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, রোজা রাখতে পারে সেদিকে গুরুত্ব দেওয়া দরকার। এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম ও ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com