1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত

‘মানুষ কীভাবে না খেয়ে মারা গেছে, আমরা দেখেছি’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ২৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক :বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম সরকারের উদ্দেশে বলেছেন, সাবধান হয়ে যান, জনতার কাতারে আসুন। সরকার ক্ষমতায় এসে ওয়াজ বন্ধ করে দিয়েছে। পাশাপাশি নাইট ক্লাবের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। মদের লাইসেন্স বাড়িয়েছে। মানুষকে নৈতিকভাবে শেষ করে দিচ্ছে এ সরকার।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘রফিকুল আলম মজনু যুব ঐক্য পরিষদ’ আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সভায় আবদুস সালাম এসব কথা বলেন।

সরকারের উদ্দেশে আবদুস সালাম বলেন, র‍্যাব-পুলিশ নিয়ে চলেন তো, সেজন্য জনগণের কথা শুনতে পান না। মন্ত্রী এমপিদের বলেন র‍্যাব-পুলিশ ছাড়া চলাফেরা করতে। দেখেন জনগণ খাবলে ধরে কিনা। ১৯৭২-৭৪ সালের দুর্ভিক্ষ আমরা দেখেছি। মানুষ কীভাবে না খেয়ে মারা গেছে, আমরা দেখেছি। আজ সে অবস্থার হাতছানি আমরা দেখতে পাচ্ছি।

তিনি বলেন, ভালো কাজ করেছিল বলেই বিএনপি এদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। গনতন্ত্র মুক্তি না পেলে গণতন্ত্রের মা মুক্তি পাবে না। তাকে জেলে পুরে দিয়ে গনতন্ত্রকেই জেলে পুরেছে। লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করে গণতন্ত্রকেই বন্দি করে রেখেছে। গণতন্ত্রের মূল প্রতিপাদ্য হচ্ছে নির্বাচন। কিন্তু এখন মানুষের ভোটের অধিকার নেই।

তিনি বলেন, পাগলের হাতে লাঠি থাকলে সামনের কেউই নিরাপদে থাকে না। একটা পাগল সরকার ক্ষমতায়। বর্তমান সরকার যাকে ইচ্ছা, তাকেই আঘাত করছে। এখনো যারা সরকারের পক্ষে কথা বলছেন, অন্যায়-জুলুমের পক্ষে কথা বলছেন, যেকোনো সময় আপনাদের মাথায় আঘাত আসতে পারে।

সভায় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ১৯৭৪ সালে লঙ্গরখানায় খাবার নিয়ে কুকুর-মানুষের যে কাড়াকাড়ি ছিল, বর্তমানে টিসিবির ট্রাকের পেছনে মানুষের লাইনে সেরকম দৌড়াদৌড়ি। সন্তানকে পাশে রেখে মা টিসিবির লাইনে দাঁড়িয়েছেন। মায়ের কষ্ট দেখে সন্তানও অন্য লাইনে দাঁড়িয়েছে। এর চেয়ে কষ্ট আর কী হতে পারে। এরপরও জাতীয় সংসদে দাঁড়িয়ে নির্লজ্জের মতো বলে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com