1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”**

দোহায় আজ বিশ্বকাপ ফুটবলের ড্র : দেখুন কোন দল কোন পটে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ২৩৮ বার দেখা হয়েছে
দোহায় আজ বিশ্বকাপ ফুটবলের ড্র : দেখুন কোন দল কোন পটে
Flag of Sri Lanka

বঙ্গনিউজবিডি ডেস্ক :দীর্ঘ চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এবছরই শুরু হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ ফুটবল। বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বীতামূলক এই প্রতিযোগীতা দেখতে ফুটবলপ্রেমীদের আগ্রহের শেষ নেই।

ইতোমধ্যে বৃহস্পতিবার (৩১ মার্চ) নিজেদের ওয়েবসাইটে এবারের আসরের ড্রয়ে কোন পটে কোন দল থাকবে তা জানিয়ে দিয়েছে ফিফা।

বিশ্বকাপ মাঠে গড়াতে আর ২৩৪ দিন বাকি। আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে বিশ্বসেরার এই লড়াই। যা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। কাতারের রাজধানী দোহায় শুক্রবার (১ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে এবারের আসরের ড্র।

চূড়ান্ত পর্বে খেলার জন্য ইতোমধ্যে ৩২টি দেশের মধ্যে ২৯টি নিশ্চিত হয়ে গেছে। বাকি তিনটি দল নির্বাচন করা হবে দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফের জয়ী এবং ইউরোপিয়ান প্লে-অফের জয়ী দল দিয়ে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের বাকি থাকা প্লে-অফের ম্যাচগুলো স্থগিত রয়েছে। আগামী জুনে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইউক্রেন। এ পর্বের জয়ী দল চূড়ান্ত পর্বে যায়গা করতে মুখোমুখি হবে ওয়েলসের।

গ্রুপ ‘এ’-তে থাকবে আয়োজক দেশ কাতার। বাকি দেশগুলোর প্রতিযোগী ড্রয়ের মাধ্যমে চূড়ান্ত হবে। মূল পর্বে অংশগ্রহণ করা ৩২টি দলকে মোট আটটি গ্রুপে ভাগ করা হবে। এক গ্রুপে একই মহাদেশের একাধিক দল থাকবে না। ব্যাতিক্রম কেবল ইউরোপ। তবে কোনো গ্রুপে তাদেরও দুটির বেশি দল থাকবে না।

একনজরে চার পটের ৩২ দল :

পট ১ :

কাতার
ব্রাজিল
বেলজিয়াম
ফ্রান্স
আর্জেন্টিনা
ইংল্যান্ড
স্পেন
পর্তুগাল

পট ২ :

মেক্সিকো
নেদারল্যান্ডস
ডেনমার্ক
জার্মানি
উরুগুয়ে
সুইজারল্যান্ড
যুক্তরাষ্ট্র
ক্রোয়েশিয়া

পট ৩ :

সেনেগাল
ইরান
জাপান
মরক্কো
সার্বিয়া
পোল্যান্ড
দক্ষিণ কোরিয়া
তিউনিশিয়া

পট ৪ :

ক্যামেরুন
কানাডা
একুয়েডর
সৌদি আরব
ঘানা
আন্তঃমহাদেশীয় প্লে-অফ ১
আন্তঃমহাদেশীয় প্লে-অফ ২
ইউরো প্লে-অফ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com