1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”**

ডারবানে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ২৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ডারবানে সিরিজের প্রথম টেস্টে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দলে নেই ওপেনার তামিম ইকবাল। পেটের সমস্যার ভুগছেন বাঁ-হাতি ওপেনার।

আজ টস করতে নেমে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। দেশের সপ্তম ক্রিকেটার হিসেবে টেস্টের সাদা পোশাকে ৫০তম ম্যাচ খেলতে নেমেছেন তিনি।

এদিকে দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা ডারবানে নিজের ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলছেন। আফ্রিকার ২৪তম খেলোয়াড় হিসেবে এই মাইলফলপে পা রাখলেন তিনি।

ইতিহাস জানাচ্ছে-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২টি ম্যাচ খেলে জয়ের কোনো রেকর্ড নেই বাংলাদেশের। একইসঙ্গে দক্ষিণ আফ্রিকার মাঠেও অভিজ্ঞতা বেশ তিক্ত।

বাংলাদেশ ৬টি ম্যাচ খেলেছে দেশটিতে আর প্রত্যেকটিতেই হেরেছে বড় ব্যবধানে। ৫টি ছিল ইনিংস ব্যবধানে হার। একটিতে ৩৩৩ রানের পরাজয়। প্রোটিয়াদের বিপক্ষে নিজেদের মাঠে বাংলাদেশ ৬ টেস্ট খেলে দুটি ম্যাচে ড্র করেছে।

এর আগে ওয়ানডে সিরিজের মিশন শেষ। দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। রঙিন পোশাকের লড়াই শেষে এবার বাংলাদেশের সামনে লাল বলের ক্রিকেটের লড়াই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com