1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”**

পেস আক্রমণে দ. আফ্রিকা বধের পরিকল্পনা মুমিনুলের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দক্ষিণ আফ্রিকার উইকেট সব সময়ই পেস সহায়ক, বাউন্সি আর গতিময়। বিশ্বের যেকোনো দেশের পেসারদের জন্য এটা স্বর্গ হওয়ার কথা। সদ্যঃসমাপ্ত ওয়ানডে সিরিজে বাংলাদেশি পেসাররা সেই দাপট দেখিয়ে দিয়েছেন। শেষ ম্যাচে পাঁচটিসহ মোট আট উইকেট নিয়ে তাসকিন আহমেদ হয়েছেন সিরিজসেরা।

তরুণ শরীফুল ইসলামও দুর্দান্ত বোলিং করেছেন। সাদা পোশাকে আছেন নিউজিল্যান্ডে দারুণ করা ইবাদত হোসেন। তাই টেস্ট ফরম্যাটেও গতি তারকাদের দিয়ে স্বাগতিকদের কাঁপিয়ে দেওয়ার পরিকল্পনা আঁটছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।

আগামীকাল বৃহস্পতিবার থেকে কিংসমিডে শুরু হতে যাচ্ছে প্রথম টেস্ট। তার আগে আজ মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুল হক বলেন, পেসারদের কয়েকজন ওয়ানডে খেলেছে। গত কিছুদিন সেভাবে বিশ্রাম নিয়েছে। শক্তি ফিরে পেয়েছে। বেশ ফুরফুরে মেজাজে আছে। আমার চোখে, ওরা সবাই শারীরিক ও মানসিক দুই দিক থেকেই ভালো আছে। বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জিততে হলে পেস বোলাররা খুবই গুরুত্বপূর্ণ। পেসাররা যদি ভালো জায়গায় বল করে, তাহলে আমরা ভালো করতে পারব। ওদের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ।

ডারবানের উইকেট নিয়ে ভিন্নমত আছে। বেশির ভাগের মতে এটা পেস এবং ব্যাটিং সহায়ক। আবার অনেকের মতে, এখানে পেসের পাশাপাশি স্পিনও ধরবে। মুমিনুলের বিশ্বাস, পেসাররা নিয়মানুযায়ী বল করলেই সাফল্য আসবে, সবাই জানেন, উইকেট পেসবান্ধব। অমনই হবে বলে মনে হয়। ঠিক জায়গায়, প্রক্রিয়ায় বল করা―আমার কাছে এটাই বড় ব্যাপার। প্রক্রিয়া অনুযায়ী বল করাটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তা ছাড়া এখানে রান করা সম্ভব। কন্ডিশন অনুযায়ী রান করতে হবে। নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চ ও মাউন্ট মঙ্গানুইতেও রান হয়। কিন্তু পেস বোলাররা উইকেট বেশি পাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com