1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

পতনের মুখে ইমরান খানের সরকার!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৩২০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে পাকিস্তানের সংসদে ভোটাভুটির আগে বড় ধাক্কা খেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। ভোটের আগে ইমরানকে ছেড়ে গেলেন তার দলের প্রধান জোটসঙ্গীও।

ইমরানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের প্রধান জোটসঙ্গী ছিল মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম)। কিন্তু মাঝপথেই ইমরানের হাত ছেড়ে বিরোধী দল পাকিস্তান পিপল্স পার্টির (পিপিপি) সঙ্গে চুক্তি করল এমকিউএম।

পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি একটি টুইট বার্তায় জানান, ‘ইতোমধ্যেই ঐক্যবদ্ধ বিরোধী জোট এবং এমকিউএম নিজেদের মধ্যে একটি চুক্তি করেছে। রাবতা কমিটি এমকিউএম এবং পিপিপি নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ বিরোধী জোটের মধ্যে চুক্তি অনুমোদন করবে। পাকিস্তানকে অভিনন্দন।’

এমকিউএম বিরোধী দলের সঙ্গে হাত মেলানোর পর ঐক্যবদ্ধ বিরোধীদলের পক্ষে সংসদ সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৭। ইমরানের সমর্থনে আছেন ১৬৪ জন সদস্য। অনাস্থা ভোটে ইমরানকে হারাতে ১৭২ জন সদস্যের ভোটের প্রয়োজন বিরোধীদের। অর্থাৎ, সংখ্যার এ সমীকরণ জারি থাকলে ইমরানের সরকার গদিচ্যুত হবে। পাকিস্তানের ক্ষমতায় কে থাকবে তা নিয়ে বর্তমান পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে, তাতে শেষ মুহূর্তে নাটকীয় কোনও পট পরিবর্তন না-হলে ইমরানের সরকারের অনাস্থা ভোটে পরাজয় প্রায় নিশ্চিত বলেই মনে করছেন বিশেষজ্ঞেরাও।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com