1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

করোনায় শনাক্ত ৬৯, মৃত্যু ১

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ২৫৫ বার দেখা হয়েছে

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নয় হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৬৯ জন নতুন রোগী শনাক্ত হয়। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৭৫ শতাংশে।

গত একদিনে শনাক্ত রোগীর সংখ্যা এবং শনাক্তের হার কিছুটা কমেছে। সোমবার ৮১ জন রোগী শনাক্ত হয়েছিল; শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৮৩ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে মহামারীর মধ্যে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫১ হাজার ৪৩২ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ১২০ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের মধ্যে ৩৮ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। তাদের মধ্যে ২৩ জনই ঢাকা জেলার।

দেশের ৪৩ জেলায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। ষাটোর্ধ্ব যে পুরুষের মৃত্যু হয়েছে, তিনি ঢাকা জেলার বাসিন্দা ছিলেন।

সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন আরও ৭৪৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৭৯ হাজার ৫৪৪ জন সুস্থ হয়ে উঠলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com