1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা ইরানের তেল কেনায় চীনা রিফাইনারির ওপর মার্কিন নিষেধাজ্ঞা, উত্তেজনা বাড়ার শঙ্কা প্রধানমন্ত্রীর কার্যালয়ে তরুণ উদ্ভাবকের গো-কার্ট, চালিয়ে দেখলেন তারেক রহমান ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: ‘সম্মানজনক প্রস্থান’ খুঁজছে ওয়াশিংটন—তেহরানের কড়া বার্তা কুমিল্লার দাউদকান্দিতে তীব্র লোডশেডিং: জনজীবন অচল, পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা—দায় এড়াচ্ছে কর্তৃপক্ষ চট্টগ্রামে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল

নিউইয়র্কসহ আরো কয়েকটি রুটে চালু হবে ফ্লাইট

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, ঢাকা-টরেন্টো রুটে বিমানের ফ্লাইট চালু হয়েছে, শিগগিরই নিউইয়র্ক রুটেও বিমানের ফ্লাইট চালু হবে। এ বিষয়ে আমাদের কাজ অনেক দূর এগিয়েছে। এছাড়াও নারিতা, মালে, সিডনি, চেন্নাই ও কলম্বো রুটেও ফ্লাইট চালু করা হবে।

কানাডার টরেন্টোতে ম্যারিয়ট হোটেলে ঢাকা-টরেন্টো ফ্লাইট চালু উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও কানাডায় বাংলাদেশ হাইকমিশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কানাডায় ফ্লাইট চালু করেছি। জুন মাস থেকে সপ্তাহে তিন দিন চলবে। কানাডা প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা পেলে ভবিষ্যতে সপ্তাহে প্রতিদিনই ফ্লাইট চালু করা যাবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল জাতীয় পতাকাকে বুকে ধারণ করে সারাবিশ্বে গৌরবের সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বিমান। সেই স্বপ্ন বাস্তবায়নে বিমানের রুট বৃদ্ধি করা হচ্ছে। কানাডায় সরাসরি ফ্লাইট চালু করা আমাদের জন্য মর্যাদার বিষয়। বিশ্বের অনেক বড় বড় এয়ারলাইন্স টরেন্টোতে ফ্লাইট পরিচালনা করার স্লট পায়না, সেখানে বিমান পেয়েছে।

মাহবুব আলী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ২০২৩ সালের সেপ্টেম্বরের মধ্যে উদ্বোধন করতে পারবো। এই টার্মিনাল আন্তর্জাতিকমানের হবে, যাত্রীরা হিথ্রোসহ বিভিন্ন দেশের বড় বড় বিমানবন্দরের মতো সেবা পাবেন এই বিমানবন্দরে। এছাড়াও পর্যটনকে বিকশিত করতে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিকমানের করা হচ্ছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উবায়দুল মোক্তাদির চৌধুরী, কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান, বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার প্রাদেশিক এমপি ডলি বেগম, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড.আবু সালেহ মোস্তফা কামাল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com