1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”**

একাই লড়াই করলেন আশরাফুল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ২৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ব্যাট হাতে ফর্মে ছিলেন না ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়নের ব্যাটিং বিপর্যয়ের মাঝে তিনি একাই লড়ে পঞ্চাশোর্ধ ইনিংস উপহার দিয়েছেন।

আশরাফুলের অর্ধশতকের দিনে তার দল ব্রাদার্স ইউনিয়ন, শেখ জামালের কাছে ৮ উইকেটের হার দেখে।

ইউল্যাবের গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাট করতে নামে আশরাফুলের ব্রাদার্স ইউনিয়ন। শেখ জামালের পারভেজ রাসুলের ঘূর্ণিতে শুরুতে বিপাকে পড়ে দলটি। মাত্র ৫৪ রানে হারায় ৪ উইকেট।

এরপর অধিনায়ক আশরাফুলের অর্ধশতকে শতরানের কোঠা পার করে ব্রাদার্স। আশরাফুল ৯৬ বলে ৭ চারে ৫৫ রান করেন। শেষদিকে লোয়ার অর্ডার ব্যাটারদের ছোট ছোট সংগ্রহে দশ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলতে পারে ব্রাদার্স।

শেখ জামালের পক্ষে ভারতীয় রিক্রুট পারভেজ রাসুল ১০ ওভারে ৫ মেডেনে ৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। এ ছাড়া সুমন খান ও সানজামুল নেন ২টি করে উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে শেখ জামালের দুই ওপেনার সাইফ হাসান ও সৈকত আলী ১১১ রানের বড় জুটি গড়ে। সৈকত ৩৮ রান করে ফিরলে ভাঙে জুটিটি। এরপর সাইফের সঙ্গে জুটি বাঁধেন শেখ জামালের অধিনায়ক ইমরুল কায়েস।

তবে শেষদিকে সাইফ ৮৫ বলে ১৪ চার ও ১ ছয়ে ৮১ রান করে আউট হয়ে ফেরেন। শেখ জামালের অধিনায়ক ইমরুল অপরাজিত ২৪ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com