1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

পুরস্কার নিতে লন্ডন গেলেন জাফরুল্লাহ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৪৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : যুক্তরাজ্যের হাউজ অব কমন্সে ‘এনআরবি পুরস্কার’ গ্রহণের জন্য লন্ডনে গেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তার সফরসঙ্গী হিসেবে আছেন স্ত্রী শিরিন হক, ছেলে বারিশ হাসান চৌধুরী। আগামী ১৬ এপ্রিল তার দেশে ফেরার কথা।

আজ শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ডা. জাফরুল্লাহ।

গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু জানান, স্বাধীনতার ৫০ বছর সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামী ২৯ মার্চ দুপুরে আধুনিক গণতন্ত্রের সূতিকাগার হাউস অব কমন্সে সাবেক অর্থমন্ত্রী ও ইস্ট লন্ডনের এমপি স্টিফান টিমস’র ব্যবস্থাপনায় ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ‘ (লন্ডনভিত্তিক প্রবাসী পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন) এই অনুষ্ঠানের আয়োজন করেছে। ‌এই অনুষ্ঠানে উপস্থিত থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরী ‘এনআরবি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

লন্ডনে থাকাকালীন তিনি বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন নাগরিক সমাবেশ ও আন্তর্জাতিক হেলথ সেমিনারে বক্তব্য রাখবেন। এ ছাড়াও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ এসেক্সে তার ছেলে বারিশ হাসান চৌধুরীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন।

এদিকে আগামী ২৮ মার্চ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও দেশের মানুষকে বাঁচানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট দেশব্যাপী হরতালের ডাক দিয়েছে। একই দিন হরতালের ডাক দেন ডা. জাফরুল্লাহ। এ বিদেশ যাত্রার কারণে হরতাল কর্মসূচিতে জাফরুল্লাহ চৌধুরী থাকছেন না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

যদিও হরতালের সমর্থনে ডা. জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বি‌ক্ষোভ সমা‌বে‌শ শেষে মাটির বাসন হাতে হুইল চেয়ারে বসে ভূখা মিছিল করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com