1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”**

আজ সাকিবের জন্মদিন; সতীর্থদের শুভেচ্ছা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ২৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সাকিব আল হাসানের ৩৫তম জন্মদিন আজ বৃহস্পতিবার। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান সময় তো বটেই বরং বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটারদের একজন এই বাঁহাতি অলরাউন্ডার। ১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন সাকিব। নিজের ক্রিকেটীয় প্রতিভা দিয়ে বিশ্ব সেরাদের কাতারেও নাম তুলেছেন তিনি। সাকিবের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার জাতীয় দলের সতীর্থরা।

সাকিবকে শুভেচ্ছা বন্যায় ভাসিয়েছেন মুশফিকুর রহিম। সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, আবু জায়েদ রাহি নাসুম আহমেদরা।

নিজের ফেসবুক পেজে লিটন লিখেছেন, ‘আপনার মতো একজন সতীর্থ পাওয়া সত্যিই সৌভাগ্যের ব্যাপার। আপনার পারফরম্যান্সে বাংলাদেশ ভবিষ্যতে আরো অনেক কিছু অর্জন করবে বলে আশা করি। আপনার কাছে থেকে অনেক কিছু শিখতে চাই।’

সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মিরাজ লিখেছেন, ‘বড় দলের সাফল্যের পেছনে সর্বদা একজন মহান মানুষ থাকেন, আমি আশা করি আপনি আমাদের দলকে অনুপ্রাণিত করবেন, উৎসাহিত করবেন এবং আমাদের সব ক্রিকেটারদের কাছে আপনার উত্তরাধিকার আরও একশ বছর ধরে রাখবেন। ক্রিকেটের কিংবদন্তি সাকিব আল হাসান ভাইকে জন্মদিনের শুভেচ্ছা।’

সাকিবেরর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তারা লিখেছে, আজ এমন একজনের জন্মদিন যিনি ১০ হাজারের ওপরে রান আর ৫০০ এর ওপরে উইকেটের মালিক। বিশ্ব ক্রিকেটে এমন নজির আছে মাত্র ৩ জন ক্রিকেটারের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব। বাংলাদেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ উইকেট আর তৃতীয় সর্বোচ্চ রানের মালিকও।

বাংলাদেশের অনেক জয়ের মহানায়ক এই সাকিব। বাংলাদেশের ক্রিকেটকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি। এমন অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি যে রেকর্ড বাংলাদেশের কোন ক্রিকেটারই আগে করতে পারেনি। আন্তর্জাতিক ক্রিকেটে কখনো বা ব্যাট হাতে আবার কখনো বোলিং দিয়ে নিজের জাত চিনিয়েছেন তিনি। শুধু আন্তর্জাতিক ক্রিকেটই নয়, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও সাকিব নিজের দাপট ধরে রেখেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com