1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

ধানমন্ডিতে ভবন থেকে লাফিয়ে শিক্ষার্থীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৩১৪ বার দেখা হয়েছে

আকাশ রায় (২৪) ডেফোডিল ইউনিভার্সিটি থেকে দুই মাস আগে কম্পিউটার সায়ন্স থেকে স্নাতক শেষ করেছেন।

বুধবার (২৩ মার্চ) সকাল পৌনে সাতটায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে মৃতের বন্ধু পংকজ বলেন, আকাশ শুক্রাবাদ নিউ মডেল ডিগ্রি কলেজের পাশে একটি ৪ তলা ভবনে মেসে থাকতেন। তার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলায়। বাবার নাম রতন রায়।

আকাশের বন্ধু বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৩টা পর্যন্ত আমরা সজাগ ছিলাম। পরে আমি ঘুমিয়ে পড়ি। সকালে জানতে পারি, আকাশ ওই ভবনের নিচে পড়ে আছে।

পংকজ বলেন, তার মুখে হারপিকের গন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, সে হারপিক পান করে ৪র্থ তলা থেকে লাফিয়ে পড়ে মারা গেছে। তবে কী কারণে সে এ ঘটনা ঘটিয়েছে, সে ব্যাপারে আমরা কিছুই জানতে পারিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com