1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”**

অন্যরকম তিন সেঞ্চুরির অপেক্ষায় সাকিব-তামিম

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে প্রথমবার ম্যাচ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সেঞ্চুরিয়ানে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেলেও জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডেতে হেরে সিরিজ এখন ১-১ সমতায়।

আজ বুধবার (২৩ মার্চ) আবারও সেই সেঞ্চুরিয়ান, আবারও প্রত্যাশা জয়ের, সিরিজ জিতে নতুন ইতিহাস গড়ার। তবে সিরিজে জেতার আগে দুই টাইগার ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসানের সামনে অপেক্ষা করছে তিনটি অন্যরকম শতকের।

বাংলাদেশের হয়ে তামিম ইকবাল ও সাকিব আল হাসান এখন পর্যন্ত ৯৯টি করে ক্যাচ নিয়েছেন। তামিম ইকবাল ৩৬২ ম্যাচে, সাকিব আল হাসান ৩৭৫ ম্যাচে নিয়েছেন সমান ৯৯টি করে ক্যাচ। তাই আজকের ম্যাচে দুজনে ১টি করে ক্যাচ নিলে হয়ে যাবে ক্যাচের সেঞ্চুরি।

এখন পর্যন্ত ১০০ ক্যাচ নেয়া বাংলাদেশের একমাত্র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত ৩৭০ ম্যাচে নিয়েছেন ১৫২টি ক্যাচ নিয়েছেন মাহমুদউল্লাহ।

১০০ ক্যাচ পূর্ণের সুযোগ ছাড়াও তামিমের সামনে রয়েছে ওয়ানডেতে ১০০টি ছক্কা পূরণ করার সুযোগ। এই টাইগার ওপেনার গত ২২৪টি ওয়ানডেতে ৯৯ টি ছক্কা হাঁকিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com