1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

৫২৬ রুশ সেনাকে আটকের দাবি ইউক্রেনের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সেনা অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ২৪ দিনে রাশিয়ার ৫২৬ সেনাকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন, ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক।

তিনি বলেন, ‘বন্দি সব রাশিয়ার সেনার সাথে আন্তর্জাতিক মানবাধিকার মেনেই আচরণ করা হচ্ছে।’

এদিকে রাশিয়ার হাজার হাজার সেনা নিহত হয়েছে এমন দাবি করে আসছে ইউক্রেন। খোদ দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কিও একই রকম দাবি করেছেন কয়েকবার। ইউক্রেন জানিয়েছে, রাশিয়া চার মেজর জেনারেলকে হারিয়েছে এই অভিযানে।

শনিবার রাতের ভাষণেও জেলেনস্কি জানালেন, ব্যাপক ক্ষতির মুখে পড়া রুশ সেনারা তাদের নিহত সহকর্মীদের মরদেহও উদ্ধার করতে পারছে না।

জেলেনস্কি বলেন, ‘বিশেষ করে যেসব এলাকায় যুদ্ধ চলছে, সেখানে আমাদের প্রতিরক্ষার আওতায় থাকা রুশ সেনাদের মরদেহও তাদের সহকর্মীরা সংগ্রহ করতে পারছে না।’

এদিকে ইউক্রেনে সেনা অভিযানের পর থেকে শুধু কিয়েভেই ১২৭ রুশ নাশকতাকারীকে বন্দির দাবি করেছে, শহরটির প্রশাসন।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান মিকোলা ঝিরনভ জানিয়েছেন, ‘ রাশিয়ার সেনা অভিযোনের পর থেকে এ পর্যন্ত ১৪টি গ্রুপে থাকা ১২৭ নাশকতাকারীকে আটক করা হয়েছে।’

ঝিরনভের দাবি, চেকপয়েন্ট আর রাস্তায় রাস্তায় তল্লাশি এই নাশকতাকারীদের ধরতে ব্যাপক সহায়তা করেছে। সূত্র: আল জাজিরা, ইন্টারফ্যাক্স

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com