1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

রোহিঙ্গা গণহত্যা মামলা পরিচালনায় অর্থ দেবে সৌদি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইসিজেতে চলছে রোহিঙ্গা গণহত্যার মামলা। প্রথম দফা শুনানির পর, দ্বিতীয় দফা শুনানিও শেষ হয়েছে। গাম্বিয়ার করা মামলাটিতে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছে বাংলাদেশ। এবার সৌদি আরবও জানালো আইসিজিতে চলমান মামলায় অর্থসহায়তা দেওয়ার কথা।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ গত সপ্তাহে ঢাকা সফরকালে এই আশ্বাস দেন। সৌদি আরব ছাড়াও আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলায় অর্থ সহায়তা দিতে উৎসাহ দেখিয়েছে কানাডা ও নেদারল্যান্ডস।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল শনিবার ঢাকার ধানমণ্ডিতে এক অনুষ্ঠান শেষে এ কথা জানান। এ সময় তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সংস্থাগুলোর আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক সংস্থাগুলো রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানোর চেয়ে বাংলাদেশিদের মতো সুযোগ-সুবিধা দিতে বেশি আগ্রহী।’ রোহিঙ্গাদের নামে আনা টাকা যথাযথ খরচ হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘ইউএনসিআর, ইউএনডিপি, ইউনেসকোর মতো প্রতিষ্ঠানগুলোর প্রধান ফোকাস থাকা উচিত রাখাইন প্রদেশের ওপর। রাখাইনে যাতে তারা স্বেচ্ছায় যেতে পারে, তার ব্যবস্থা করা উচিত। কিন্তু তারা শুধু খেয়াল রাখে, রোহিঙ্গারা বাংলাদেশে ভালো অবস্থানে আছে কিনা। রোহিঙ্গাদের বাংলাদেশে সুন্দরভাবে রাখা, এ দেশে চাকরি দেওয়া, এ দেশে অন্য বাঙালিদের মতো সুযোগ-সুবিধা দেওয়ার মতো বিষয়গুলো নিয়েই ওই সংস্থাগুলো ব্যস্ত। রোহিঙ্গাদের নামে টাকা আনে, কিন্তু মিয়ানমারে কোনো কাজ করে না।’

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ করেছি। তাঁরা অঙ্গীকার করেছেন, কিছু টাকা-পয়সা দেবেন, যাতে আমাদের মামলাটা চলমান থাকে। নেদারল্যান্ডস, কানাডা ওআইসির সদস্যভুক্ত রাষ্ট্র নয়। তবু তারা কিছুটা উৎসাহ দেখিয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com