1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

পবিত্র মাহে রমজানের প্রস্তুতির লক্ষ্যে শাবান মাস

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৩৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রহমত, মাগফিরাত আর নাজাতের সওগাত নিয়ে আসছে পবিত্র মাহে রমজানুল মোবারক। রমজান মাসের আমল ও ইবাদতের গুরুত্ব অপরিসীম। তবে যে মাসের সমাপ্তিতে এই মহিমান্বিত মাসের আগমন সেই শাবান মাসের ও রয়েছে বিশেষ গুরুত্ব ও ফজিলত।

শাবান মাসকে রমজান মাসের প্রস্তুতির মাস হিসেবে গ্রহণ করে রাসূল সা: বিশেষ দোয়া করতেন এবং সাহাবিদেরও শিক্ষা দিতেন। রাসূল সা: এই বলে দোয়া করতেন যে, ‘হে আল্লাহ রজব ও শাবান মাসে আমাদের বিশেষ বরকত দান করো এবং রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও।’

রমজান মাসের প্রস্তুতির লক্ষ্যে শাবান মাসকে বিশেষ গুরুত্ব দিতেন। হজরত আয়েশা রা: বর্ণনা করেন- রাসূল সা: শাবান মাসের চাঁদের কথা এত গুরুত্বের সাথে স্মরণ করতেন যা অন্য মাসের বেলায় হতো না। মাহে রমজানের মর্যাদা রক্ষায় এবং এর হক আদায়ের অনুশীলনের জন্য রাসূল সা: শাবান মাসে অধিক হারে রোজা রাখতেন।
শাবান মাসের বৈশিষ্ট্যের অন্যতম হলো- এ মাসের পঞ্চদশতম রাত যা শবেবরাত হিসেবে পরিচিত। এ রাতেরও রয়েছে বিশেষ তাৎপর্য। শাবান মাস হলো মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করার মাস। তাই রমজান মাসের প্রস্তুতি গ্রহণে শাবান মাসের ভূমিকা ও গুরুত্ব অপরিসীম।

শাবান মাসের পরিচিতি : ইসলামী বর্ষপঞ্জিকায় অষ্টম মাস হলো শাবান মাস। যা রজব ও রমজান মাসের মধ্যবর্তী মাস শাবান। এ মাস বড় পুণ্যময় ও ফজিলতময়। রমজানের আগমনী বার্তার মাস। রমজানের পূর্ববর্তী নিকটতম মাস হিসেবে এ মাসের গুরুত্ব ও ফজিলত অনেক।
রাসূল সা: বলেন, ‘রজব মাসে চাষাবাদ করে ইবাদতের বীজ বপন করো। শাবান মাসে তাতে পানি দাও এবং রমজান মাসে এর ফসল আহরণ করো।’

শাবান মাসের নামকরণ : শাবান আরবি শব্দ। যার অর্থ ছড়িয়ে পড়া, বিস্তৃতি লাভ করা। যেহেতু এ মাসে আল্লাহ তায়ালার অপার অনুগ্রহ ও দয়া বিস্তৃতি লাভ করে জগতবাসীর ওপর এবং মুমিনদের প্রতি এ মাসে তার বিশেষ কৃপার দৃষ্টির শাখা-প্রশাখা প্রসারিত হয়, তাই এ মাসকে শাবান নামকরণ করা হয়েছে। এ মাসে যারা রোজা রাখে তাদের জন্য রয়েছে অনেক কল্যাণ ও বরকত।

শাবান মাসের গুরুত্ব ও ফজিলত : প্রিয় নবী মোহাম্মদ সা: বলেন, ‘তোমরা রমজানের উদ্দেশ্যে শাবান মাসের চাঁদের হিসাব রাখবে। কেননা, শাবান মাসের চাঁদের হিসাব নির্ভুল হলে রমজানের চাঁদের বিষয়ে মতভেদ হবে না।’
মুয়াত্ব¡া এ ইমাম মালিকে বর্ণিত আছে, হজরত আয়েশা রা: বলেন, রাসূল সা: অন্যান্য মাসের তুলনায় শাবান মাসে অধিক রোজা রাখতেন। শাবান মাস এলে রাসূল সা: স্বীয় আমলের পরিমাণ স্বাভাবিক অবস্থা থেকে ব্যাপকহারে বাড়িয়ে দিতেন এবং সবাইকে অধিক নেক আমলের প্রতি উৎসাহ দিতেন।’

হজরত আয়েশা রা: বলেন, রাসূল সা: বলেছেন- ‘রমজান হলো আল্লাহর মাস। কেননা, রমজান মাসের রোজা রাখাকে তিনি ফরজ করেছেন। আর শাবান মাস হলো আমার মাস, অর্থাৎ এ মাসে রোজা ইত্যাদি নফল কাজ আমি সুন্নত করেছি। তাই শাবান মাস হলো পরিত্রাণকারী আর রমজান মাস হলো মোচনকারী।’

পুরো শাবান মাসজুড়ে আল্লাহর বান্দাদের জন্য রয়েছে অফুরন্ত পুণ্য ও সওয়াব অর্জনের সুবর্ণ সুযোগ। আল্লাহর সন্তুষ্টিকামী মুমিনদের জন্য আবশ্যক হলো সমগ্র মাসকে তারই ইবাদতে মনোনিবেশ করা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com